বিনোদন

‘লিটনের ফ্ল্যাট’-এর প্রকৃত মালিক কে?

ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে ক্লোজ-আপ নিবেদিত ‘লিটনের গরিবি ফ্ল্যাট’...

‘লিটনের ফ্ল্যাট’-এর প্রকৃত মালিক কে?

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’-এ প্রথমবার শোনা যায় ‘লিটনের ফ্ল্যাট’ শব্দযুগল। ২০০৪ সালে নির্মিত যে ছবিতে নির্মাতা দেখিয়ে ছিলেন সামাজিক সম্পর্কের অসংগতির চিত্র। এরপর থেকে ‘লিটনের ফ্ল্যাট’ নামটি মানুষের মুখে মুখে ফিরে। বিগত দিনে মানুষ অনেক গুরুত্বপূর্ণ জিনিষ ভুলে বসলেও এক যুগেরও বেশি সময় ধরে মনে রেখেছে ‘লিটনের ফ্ল্যাট’কে!

যে নামটি নিয়ে অনেকে বিগত চৌদ্দ বছর ধরে শ্লেচ্ছ করছেন, ট্রল করছেন, সমালোচনা করছেন কিংবা আপন ভেবেই মনে রেখেছেন তাদের জন্যে আসছে মহা চমক! কারণ আসছে ঈদে এরকম কৌতুহল প্রবন, আলোচিত, সমালোচিত ‘লিটনের ফ্ল্যাট’-এর গল্প দেখানোর প্রস্তুতি নিচ্ছেন দুই তরুণ নির্মাতা।

আসছে ঈদ। আর ঈদ মানেই চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন। আর এবারের প্রধান চমক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’! ঈদের পরো অনুষ্ঠানমালা জুড়ে ভিন্ন গল্পের ৮ টি নাটক থাকছে চ্যানেল আইয়ের পর্দায়। নাটকগুলো নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ভাই ব্রাদার্স এক্সপ্রেসের নাট্য নির্মাতারা। আর এই প্রকল্পেরই একটি নাটকের নাম ‘লিটনের গরিবি ফ্ল্যাট’। যে নাটকটি নির্মাণ করেছেন মোমিন বিশ্বাস ও লোটাস মজুমদার।

‘লিটনের ফ্ল্যাট’ নিয়ে নাটক কেন?-এমন প্রশ্নে তরুণ দুই নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানালেন, লিটনের ফ্ল্যাট বিষয়টাতো একটা ভাইরাল টার্ম। আবাল বৃদ্ধবনিতা সবাই এই নামের সাথে পরিচিত। কিন্তু এই লিটন কে, তাকেতো আমরা কখনো দেখিনি। তার গল্প, তার কাহিনি আমরা জানি না। ‘লিটনের গরিবি ফ্ল্যাট’-এ আমরা তার গল্পটাই দর্শককে দেখাতে চাই।

লিটন আসলে কে? জানতে চাইলে তরুণ নির্মাতা লোটাস মজুমদার জানান, লিটন আসলে এতোদিন আমেরিকা থাকতো। সেখানে থাকতেই তার নামের ফ্ল্যাট নিয়ে আমরা যে তর্ক বিতর্ক করেছি সে দেশে আসার পর এগুলো নিয়ে তাকে নানা ক্রাইসিসের মধ্যে পড়তে দেখা যাবে। এরবেশি আপাতত বলতে চাইছি না। ‘লিটনের গরিবি ফ্ল্যাট’ নাটকের মধ্য দিয়ে আশা করছি দর্শক লিটনকে খুঁজে পাবেন।

‘নাটকে লিটন কে?’-এমনটাও আপাতত বলতে চাইছেন না দুই নির্মাতা। জানালেন, নাটকে অভিনয় করছেন মুকিত জাকারিয়া, সোহেল খান, সামিয়া অথৈ এবং নাদের চৌধুরীর মতো অভিনেতারা। এরইমধ্যে নাটকের শুটিংও সম্পন্ন করেছেন তারা। ধানমন্ডি ও উত্তরার বিভিন্ন লোকেশনে হয়েছে নাটকটির শুটিং। ক্লোজ-আপ নিবেদিত ‘লিটনের গরিবি ফ্ল্যাট’ চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৩৫ মিনিটে।

ফারুকীর তত্ত্বাবধানে ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর মোট নয় নির্মাতা। ‘লিটনের গরিবি ফ্ল্যাট’ ছাড়াও ‘পাতা ঝরার দিন’ নির্মাণ করবেন রেদওয়ান রনি, ‘সোনালী ডানার চিল’ নির্মাণ করবেন আশফাক নিপুন, ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ নির্মাণ করবেন মাহমুদুল ইসলাম, ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো’ যৌথভাবে নির্মাণ করবেন আব্দুল্লাহ আল মুক্তাদির ও ফাহাদ খান, ‘মডার্ন টাইমস’ যৌথভাবে নির্মাণ করবেন নাজমুল নবীন ও মাহমুদুল হাসান আদনান।

বিষয়:ইমপ্রেস চ্যানেল আই ফারুকী ব্যাচেলর লিটনের ফ্ল্যাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…