মেসির মিয়ামিকে প্লে-অফের প্রথম রাউন্ডে বিধ্বস্ত করল কলম্বাস

মেজর লিগ সকার (এমএলএস) কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি। দলটির শিরোপা ধরে রাখার মিশন শুরু হয়েছে বড় এক ধাক্কা দিয়ে। এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম লেগে লিওনেল মেসির দলকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বাস ক্রু
শনিবার ঘরের মাঠ নু স্টেডিয়ামে নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন গঞ্জালো তাপিয়া। প্রথমার্ধে সমতায় ফেরার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ম্যাচের ৩৬ মিনিটে গঞ্জালো লুহানের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় ইন্টার মিয়ামি। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দলটি।
দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান বাড়ায় কলম্বাস। ৫২ মিনিটে গোল করেন তাহা হাবরুনে। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তাপিয়া। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা কলম্বাস।
আগামী ২৭ নভেম্বর কলম্বাসের মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে হারলেই প্লে-অফ থেকেই বিদায় নিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামিকে।



