রোমান্টিক অভিনেতা হিসেবে খ্যাতি আছে বলিউড বাদশা শাহরুখ খানের। তার অভিনীত সর্বশেষ ছবিটিও রোমান্টিক! এবার সেই খোলস ছেড়ে অ্যাকশন-থ্রিলার ছবিতে নাম লেখাতে চলেছেন তিনি!
‘জিরো’ মুক্তির পর আর কোনো ছবিতে অভিনয় করেননি শাহরুখ। একের পর এক ফ্লপ হচ্ছেন বলেই এবার কিছুটা ভেবে চিন্তে মাঠে নামছেন! ধারণা করা হচ্ছে, আর রোমান্টিক ইমেজে নয় এবার পুরো অ্যাকশন-থ্রিলার ছবি দিয়ে দর্শক মন জয় করতে আসছেন তিনি!
যদিও এখনো চূড়ান্ত হয়নি কিছুই। তবু ভারতীয় গণমাধ্যম বলছে, বিগ বাজেটের কমিক অ্যাকশন থ্রিলার ফিল্ম নিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন এই সুপারস্টার।
সংবাদমাধ্যম মিররের সূত্রে জানা গেছে, খুব শিগগিরি ছবিটির সাথে চুক্তিবদ্ধ হবেন শাহরুখ এবং আগামী বছর ছবিটির বিভিন্ন অ্যাকশন সিনের শুটিং হবে। অ্যাকশনের সিনগুলো ভারতসহ বিদেশের মাটিতেও শুট করা হবে। অ্যাকশন সিকোয়েন্স গুলোর প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ট-ক্রু নির্বাচিত করা হয়েছে।
শিগগির ছবিটি নিয়ে অফিসিয়ালি ঘোষণা দিবেন শাহরুখ। একই সাথে ছবিটিতে শাহরুখের বিপরীতে কে অভিনয় করবেন সে বিষয়টি নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।
ছবিটি পরিচালনা করবেন রাজ নিধিমরু এবং কৃষ্ণা ডিকে। যারা ‘ক্রাইম কমেডি ৯৯’ এবং ‘শোর ইন দ্য সিটি’ এবং সর্বশেষ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মত ওয়েব ফিল্ম পরিচালনায় ছিলেন।








