বিনোদন

রোনালদোর নতুন প্রেম

রোনালদোর নতুন প্রেম

ইরিনা শায়াকতো আগেই নিজের ঠিকানা খুঁজে নিয়েছেন, বাদ পড়বেন কেনো ফুটবলের লাভার-বয় খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো। রাশিয়া ঘুরে এবার রোনালদোর প্রেমের তরী ভিড়েছে ইতালিতে। এমনটাই আভাস আন্তর্জাতিক গণমাধ্যমে।

এই বছরের শুরু থেকেই ইরিনা ও রোনালদোর পথ বেকে যায় দুই দিকে। ইরিনা ইতিমধ্যে খুঁজেও নিয়েছেন সঙ্গি। হলিউড অভিনেতা ব্র্যডলি কুপারের সঙ্গে জানান দিয়েই প্রেম করছেন রাশিয়ান এ মডেল।

কিন্তু এতোদিন সিঙ্গেল থাকার পর সঙ্গি খুঁজে পেয়েছেন রোনালদোও।  ইতালিয়ান অভিনেত্রি ও মডেল অ্যালেসিয়া তেদেশিয়ার সঙ্গে প্রণয় চলছে তার।

আরমানির একটি পণ্যের বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে পরিচয় দু’জনের এরপর থেকেই তা প্রেমের দিকে মোড় নিয়েছে বলে ধারণা সবার।

কান চলচিত্র উৎসবে যোগ দেওয়ার ফাঁকে তেদেশিয় এখন মাদ্রিদে রয়েছেন বলে জানা গেছে। তবে দুজনের সম্পর্ক কতদূর গড়িয়েছে সে ব্যাপারে এখনও মুখ খুলেননি দুজনের কেউই।

রোনালদোর সাবেক প্রেমিকা ইরিনা শায়াক(ডানে), সম্ভাব্য নতুন প্রেমিকা তেদেশিয়া(বামে)

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…