রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে টিটিইকে বরখাস্ত সমীচীন হয়নি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে টিটিইকে বরখাস্তের বিষয়ে মন্তব্য করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
কথিত আত্মীয়দের রেলমন্ত্রীর না চেনার তথ্য সঠিক মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে সাময়িক বরখাস্ত সমীচীন হয়নি।
রোববার মা দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের পেছনে দিয়ে আরএসএফ নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত।
তিনি বলেন, আওয়ামী লীগ চায় সব দলকে নিয়ে নির্বাচন। গতকালের (৭ মে) ওয়ার্কিং কমিটির বৈঠকের বিষয়ে তিনি এসব কথা বলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






