চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল স্টাফকে ‘হত্যার হুমকি’ দিয়েছেন পিএসজি সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজি সভাপতি হুমকি দেওয়ার সময়ের ছবি, ফুটবল বিশ্বে আলোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি নাসের আল খেলাইফি। পিএসজি সভাপতি এক পর্যায়ে রেফারির কক্ষে গিয়ে ক্ষোভ উগড়ে দেন, করেন ভাঙচুর।

স্প্যানিশ গণমাধ্যমে খবর, রেফারিকে খুঁজতে গিয়ে প্রথমে ভুল করে রিয়ালের একটি কক্ষে ঢুকে যান খেলাইফি। সেখানে রিয়ালের একজন স্টাফকে বলেন, ‘আমি তোমাকে মেরে ফেলব।’ অপ্রীতিকর এমন ঘটনার সময় খেলাইফিকে সংযত করেন দেহরক্ষীরা।

ঘটনাস্থলে উয়েফার কর্মকর্তারা ছিলেন, যারা সবকিছুর সাক্ষী। খেলাইফির আচরণের সবকিছু রিয়ালের এক স্টাফ রেকর্ডও করে রাখেন। উয়েফা যাতে পিএসজি প্রেসিডেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, সেজন্য রেকর্ড করা ফুটেজ পাঠানো হয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে।

Banglabid

বুধবার রাতে সেরা ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলেছে রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিকম্যান করিম বেনজেমার করা প্রথম গোলটি রেফারির ভুল সিদ্ধান্তে এসেছে, এমন অভিযোগ তুলে উত্তেজিত হয়ে পড়েন খেলাইফি।

ঘটনার সূত্রপাত ম্যাচের ৬১ মিনিটে। দৃশ্যত নিজেদের ভুলেই গোল হজম করে পিএসজি। গোলরক্ষক দোন্নারুমার পায়ে ছিল বল। তার কাছে ছুটে গিয়ে চ্যালেঞ্জ জানান বেনজেমা। বল বিপদমুক্ত করতে গিয়ে ভিনিসিয়াসের পায়ে তুলে দেন তিনি। ফিরতি পাসে বল পেয়ে গোলমুখে ফাঁকা জায়গা থাকা বেনজেমা ডান পায়ের শটে অনায়াসে জাল খুঁজে নেন।

খেলাইফি ও কোচ পচেত্তিনোর জোরাল দাবি, গোলের আগে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে ফাউল করেছিলেন বেনজেমা। রেফারি ভিএআরের সাহায্য না নেয়ায় তারা ক্ষিপ্ত।

Reneta

পচেত্তিনো বলেছেন, ‘এটা দোন্নারুমার ভুল ছিল না। পরিষ্কার ফাউল ছিল। প্রতিটা অ্যাঙ্গেলে ৩০ থেকে ৪০ বার ভিডিওতে এটা দেখেছি।’

এদিকে ২০২০ সালে সামনে আসা দুর্নীতির দায়ে খেলাইফিকে ২৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের টেলিভিশন স্বত্ব বিক্রিতে দুর্নীতির দায়ে তাকে শাস্তি দেয়া হয়। একইসঙ্গে ফিফার সাবেক মহাসচিব জেরম ভালকে’কে ৩৫ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাইফিচ্যাম্পিয়ন্স লিগডোন্নারুমাপচেত্তিনোপিএসজিবেনজেমারিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখনই যুদ্ধ বন্ধ করুন: জাতিসংঘ মহাসচিব

পরবর্তী

ভ্যাকসিন কাণ্ডে আরও তিন আসরে জোকোর খেলা হচ্ছে না

পরবর্তী
টেনিস খেলোয়াড়ের জোড়া জোড়া জোড়া, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন কাণ্ডে আরও তিন আসরে জোকোর খেলা হচ্ছে না

স্বাস্থ্যমন্ত্রী ওমিক্রন নিয়ে সতর্কতা জ্ঞাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুস্টার ডোজ নিতে বিশেষ ক্যাম্পেইন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT