জনপদ

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের সাততলা ভবনের পঞ্চম তলার ৫ নম্বর শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আগুন লাগার পর হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়ো করে অনেকে ভবনের নিচতলায় নেমে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হাসপাতালটিতে আগুন লাগার খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নির্বাপণ করা হয়।

তিনি জানান, হাসপাতালের পঞ্চম তলার ৫ নম্বর শিশু ওয়ার্ডের একটি বৈদ্যুতিক টিউব লাইটে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন টিউব লাইটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্য কোথাও ছড়িয়ে পড়েনি।

আগুন লাগার পর শিশু ওয়ার্ডের রোগীরা আতঙ্কিত হয়ে পড়লেও পরে তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।

বিষয়:মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল শিশু ওয়ার্ডে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…