চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল ছাড়ার ইঙ্গিত দিলেন রোনালদো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ পূর্বাহ্ণ ২৭, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সবাই শিরোপা উৎসবে ব্যস্ত। টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনুভূতি কেমন সেটা জানতে ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে এগিয়ে গেলেন বেইন স্পোর্টসের সাংবাদিক। রিয়াল মাদ্রিদ মহাতারকা জবাব দিলেন স্বাভাবিক ভঙ্গিতেই। কিছু কথায় আবার মিশে থাকল হেঁয়ালি। মিলল রিয়ালের সঙ্গে সম্পর্কের সূতা কেটে দেয়ার ইঙ্গিতও!

শনিবার রাতে কিয়েভে গ্যারেথ বেলের জোড়া গোলে লিভারপুলকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছে রিয়াল। আগের দুই ফাইনালে গোল পেলেও এ ম্যাচে গোলশূন্য থাকতে হয়েছে সিআর সেভেনকে।

গোল না পেলেও শিরোপা জেতায় সবকিছু রঙিন লাগছে বলে বেইন স্পোর্টসকে জানান রোনালদো। রিয়াল মাদ্রিদে সময়টা অসাধারণ কেটেছে বলেও জানালেন পর্তুগিজ অধিনায়ক।

Banglabid

সময় কাটছে না বলে ‘কেটেছে’ কেনো বললেন রোনালদো সেটা নিয়েই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। সন্দেহের পালে হাওয়া লাগিয়েছে তার আরও কিছু কথা।

‘ভবিষ্যতে আমি সেই ভক্তদের পাশেই থাকবো যারা আমার সুখে-দুঃখে পাশে থাকবে। তবে ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে আমি এখন ভাবতে চাই না। এখন আমি জাতীয় দল নিয়ে ভাবতে চাই। পরের বিষয় পরে দেখা যাবে।’

শেষটা দারুণ হলেও রোনালদোর ২০১৭-১৮ মৌসুমের শুরুটা ছিল দুঃস্বপ্নের মত। গোলখরায় ভুগে নিজ দলের সমর্থকদের কাছ থেকেও দুয়ো শুনতে হয়েছে তাকে। সেই খরা কাটিয়ে ঠিকই ফিরেছেন স্বরূপে। চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোল করে দলকে নিয়ে গড়েছেন ইতিহাস। কিন্তু রিয়াল ভক্তদের শুরুর দিকের আচরণ যে ভালভাবেই মনে রেখেছেন পর্তুগিজ মহাতারকা ইঙ্গিত মিলল সেটিরই।

Reneta

রোনালদোর ইঙ্গিত গুরুত্বের সঙ্গে নিয়েছেন টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও। জানিয়ে দিয়েছেন শিরোপা উৎসবের রাতেই যেন মনের কথা খোলাসা করেন রোনালদো, ‘ওর মনে কিছু চলছে। ওকেই বিষয়টা পরিষ্কার করতে হবে। রোনালদো আমাদের মূল খেলোয়াড়। ওর জানা উচিত এখানকার (রিয়াল) চেয়ে আর কোনো ভালো দল হবেও না।’

এর সঙ্গে যুক্ত হচ্ছে রিয়ালের নেইমারকে দলে টানার গুঞ্জনও। এখন দেখার রোনালদো-জল কোথায় গড়ায়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT