চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে এল ক্লাসিকো: এত কাছে, কিন্তু কতদূর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা এল ক্লাসিকো ফুটবল ম্যাচের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রিয়াদে আজ মুখোমুখি হচ্ছে ২০২১ সালের কোপা ডেল রে জয়ী বার্সেলোনা ও গত মৌসুমে লিগের দ্বিতীয় দল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১টায় নামবে দু’দল।

কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটি হতে যাচ্ছে দ্বিতীয় ‘ক্লাসিকো’ যা স্পেনের বাইরে কোনো মাঠে আয়োজিত হবে। নতুন ফরম্যাটে আয়োজিত সুপারকোপার ‘এল ক্লাসিকো’ হবে প্রথম বিদেশের মাটিতে ম্যাচ।

চলতি মৌসুমে সবশেষ ক্যাম্প ন্যুতে মুখোমুখি হয়েছিল স্প্যানিশ দুই জায়ান্ট। সেবার ডেভিড আলভা ও লুকাস ভাজকুয়েজের গোলে কাতালান ক্লাবটিকে ২-১ ব্যবধানে হারিয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

অফিসিয়ালি আয়োজিত ক্লাসিকোর তালিকায় সৌদি আরবের রাজধানী রিয়াদের রয়েছে পঞ্চম স্থানে। দু’দলের ধ্রুপদি লড়াই সবথেকে বেশি আয়োজন হয়েছে মাদ্রিদে। স্পেনের রাজধানীতে ১২৩ ম্যাচ আয়োজন করা হয়েছিল। দেশটির কাতালুনিয়া অঞ্চলের ক্লাব বার্সেলোনায় হয়েছে ১১৯টি ক্লাসিকো। অন্য দুই আয়োজক হচ্ছে ভ্যালেন্সিয়া ও জারাগোজা।

লা লিগায় রিয়াল মাদ্রিদ রয়েছে টেবিলের শীর্ষ দল হিসেবে। খুব গোছানো দলটি বার্সা থেকে এগিয়ে ১৭ পয়েন্ট। অন্যদিকে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা কাতালান ক্লাবটি রয়েছে দল গঠনের প্রক্রিয়ার মধ্যে। শক্তিমত্তার বিচারে এই মুহূর্তে রিয়ালের ধারে কাছেও নেই বার্সা। যদিও পয়েন্ট তালিকা এবং শক্তিমত্তার পরিসংখ্যান, হিসেব-নিকেশ মাঠের লড়াইয়ে খুব একটা প্রভাব ফেলতে পারে না। ইতিহাস বলছে এমন।

২০০২-০৩ মৌসুমের এল ক্লাসিকোতে লস বাঙ্কোসরা ২৪ পয়েন্ট এগিয়ে ছিল। কিন্তু বার্সা মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোটি ১-১ ব্যবধানে ড্র করেছিল। দেশের বাইরে ম্যাচ হলেও কোনো দলের পক্ষে বাজি ধরা আদতে সম্ভব নয়। মাঠের খেলায় জয়ে কেউ কাউকে ছাড় দিবে না। সেটা সৌদি আরবে হোক আর স্পেনে হোক।

ফাইনালের এত কাছে থেকেও বর্তমান সময়ের শক্তিশালী রিয়ালের বিপক্ষে নামতে হবে বার্সাকে। লড়াই যেন রূপ নিতে যাচ্ছে কতদূরের! যদিও সুপার কাপে গতবারের ফাইনালে উঠেছিল কাতালান ক্লাবটি। সেবার বিলবাওয়ের কাছে শিরোপা খুঁইয়েছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

‘এল ক্লাসিকো’ সামনে রেখে দল ঘোষণা করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সা স্কোয়াডে ফিরেছেন রোনালদো আরাউহো এবং চোট কাটিয়ে মাঠে নামতে মুখিয়ে আনসু ফাতি। রয়েছেন ম্যানসিটি থেকে আসা ফেররান তরেসও। ওদিকে রিয়ালেও চোট কাটিয়ে ফিরেছেন দানি কারভাহাল। যদিও ম্যাচ থেকে ছিটকে গেছেন গ্যারেথ বেল ও মারিয়ানো। তবে দুর্দান্ত ফর্মে রয়েছেন বেনজেমা ও ভিনিসিয়াস।

স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটি নিয়ে এরই মধ্যে দুই দল বেশ আগ্রহের জন্ম দিচ্ছে। সবচেয়ে বেশি উৎসাহী যেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন। ২০১৯ সালে স্প্যানিশ ফেডারেশনের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছে দেশটি। আগে মর্যাদার লড়াই এবার রূপ নিয়েছে প্রায় দেড়কোটি ইউরো মূল্যমানের ট্রফিতে।

ক্লাসিকোয় এ পর্যন্ত ২৪৭ অফিশিয়াল ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী জয় দেখেনি ৫২ ম্যাচে। স্প্যানিশ সুপার কাপে ১৪ বার মুখোমুখি হয়েছে দু’দল। আট জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল। চার ম্যাচ জিতেছে বার্সা, দুটি হয়েছে ড্র। ১৩ বার সুপার কাপ জিতেছে কাতালান ক্লাবটি। ১১ বার জিতেছে মাদ্রিদের ক্লাবটি।

১৩ জানুয়ারি আরেক সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে অ্যাটলেটিকো বিলবাওর। কিং আব্দুল্লা স্টেডিয়ামে ১৬ জানুয়ারি শিরোপার লড়াইয়ে নামবে সেমির বাধা পেরোনো দু’দল।

ট্যাগ: এল-ক্লাসিকোকোপা ডেল রেফাতিবার্সেলোনারিয়াললিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যশোরে দুই ভারতীয়সহ তিন জনের ওমিক্রন শনাক্ত

পরবর্তী

বুমরার দিনে অস্বস্তিতে থাকল ভারত

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া হাত মেলাচ্ছে, খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বুমরার দিনে অস্বস্তিতে থাকল ভারত

শিক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য মাইকিং করে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকার জন্য মাইকিং করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT