তথ্যপ্রযুক্তি

জাতীয় প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা নিয়ে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সেমিনার

জাতীয় প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা নিয়ে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সেমিনার

প্রযুক্তিনির্ভর বিশ্বে জাতীয় প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি, চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে সেমিনার করেছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় প্রতিরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত ও উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. মিজানুর রহমান মুন। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবির।

আলোচনায় প্রযুক্তিনির্ভর বিশ্বে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তার গুরুত্ব, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়। এ সময় সাইবার হুমকি মোকাবিলা, দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় প্রতিরক্ষায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

সেমিনারে দেশের প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও পেশাজীবীরা অংশ নেন। বক্তারা নিরাপদ, দক্ষ ও প্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সাইবার নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং এ খাতে জাতীয় সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিষয়:আইইবি এনআইসিটিএফ জাতীয়তাবাদী আইসিটি ফোরাম রুহুল কবীর রিজভী আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…