চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

কোপা ডেল রের এল ক্ল্যাসিকো ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। নাটকীয় ম্যাচে নির্ধারিত সময় শেষে ২-২ গোলের পর অতিরিক্ত সময়ে গড়ায়। নির্ধারিত সময়ের শেষ হওয়ার চার মিনিট আগে জয়সূচক গোল করেন জুলস কুন্ডে, ৩-২ গোলের জয়ে শিরোপার আনন্দে মাতে বার্সেলোনা। এ নিয়ে মৌসুমের তিন এল ক্ল্যাসিকোতে হারলো রিয়াল মাদ্রিদ। 

রিয়াল মাদ্রিদ অবশ্য চলতি মৌসুমে চোটজর্জর দল নিয়ে ভীষণ সংগ্রাম করছে। সেভিয়ায় কোপা ডেল রের এল ক্ল্যাসিকো ফাইনালে দেখা গেল সেই একই চিত্র। খেলার ৯ মিনিটের মাথায় আগে থেকে চোট থাকা ফেরল্যান মেন্ডিকে মাঠ ছাড়তে হয়। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতে।

ম্যাচের প্রথম আক্রমণ আসে লামিন ইয়ামালের থেকে। জুলস কুন্ডের দুর্দান্ত একটি হেড ঠেকিয়ে দেন থিবো কোর্ত্তয়া। ২৮ মিনিটে বার্সাকে আর ঠেকাতে পারেনি রিয়াল। লামিনের পাস থেকে ডি বক্সের বাইরে থেকে পেদ্রির করা বুলেট গতির শটের নাগাল পাননি কোর্ত্তয়া। দুর্দান্ত এক গোলে ম্যাচে ১-০তে এগিয়ে যায় বার্সেলোনা।

৩৫ মিনিটের সময় ম্যাচে সমতা আনার সুযোগ ছিল, গোল দেন জুড বেলিংহ্যাম। কিন্তু এ ইংলিশম্যান অফসাইডে থাকায় গোল বাতিল হয়। গোল হজম করে কিছুটা আক্রমণে উঠার চেষ্টা ছিল লস ব্লাঙ্কোসদের। পাল্টা আক্রমণে দানি ওলমোর কর্নার শটে প্রায় গোল পেয়েছিল বার্সা, বারে লেগে হয়নি সেটা। প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়াল পেনাল্টিও পেয়ে যায়, এবার ভিনিসিয়াস জুনিয়র অফসাইডে থাকায় সেই সুযোগও হারায় রিয়াল। প্রথমার্ধে কোনো দল আর গোল করতে পারেনি।

বিরতি থেকে ফিরে খোলস ছাড়তে থাকে রিয়াল মাদ্রিদ। প্রথম ১০ মিনিটে রিয়ালের করা চারটি বড় আক্রমণ ঠেকিয়ে দেন সেজেসনি, বিপরীতে রাফিনহা দিয়াস নিশ্চিত এগিয়ে যাওয়ার মত দুটি সুযোগের দুটিই গোলবারের বাইরে দিয়ে মারেন। তবে ৭০ মিনিটে রিয়ালকে আর আটকে রাখতে পারেনি বার্সা। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিকে সমতা আনেন কাইলিয়ান এমবাপে।

Reneta

সমতায় ফিরে রিয়াল আক্রমণের সংখ্যা বাড়াতে থাকে। ৭৭ মিনিটে আসে রিয়ালের কাঙ্খিত গোল। টানা তৃতীয় কর্নার থেকে অরেলিও চুয়ামেনির হেডের গোলে ২-১ গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা।

পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে বার্সেলোনা সময় নিয়েছে ৭ মিনিট, ৮৪ মিনিটে গোল করে সমতা আনেন ফেরান তরেস। ডি বক্সের বাইরের বল নিয়ন্ত্রণ নিয়ে কোর্ত্তয়াকে বোকা বানাতে ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড।

নির্ধারিত সময়ের পর যোগ করা হয় ৬ মিনিট। খেলার একদম শেষ মিনিটে রিয়ালের ডি বক্সে রাফিনহাকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সেলোনা। ভিএআর দেখে রেফারি রাফিনহাকে ডাইভ দেয়ায় পেনাল্টি বাদ করে হলুদ কার্ড দেন। নির্ধারিত সময় শেষে ২-২ সমতায় খেলা শেষ হয়।

যোগ করা সময়ের প্রথমার্ধে দুদল কিছু সুযোগ তৈরি করা ছাড়া কিছু করতে পারেনি। ১০৭ মিনিটে তরেস আরেকটি গোল করলেও তা অফসাইডে বাতিল হয়ে যায়। পরের মিনিটে বার্সার ফেরমিন লোপেজ আরেকটি সুযোগ হাতছাড়া করেন। ১১৭ মিনিটে ম্যাচ আসে বার্সার হাতে। ম্যাচের প্রথম গোলের মত এবার জুলস কুন্ডের দূরপাল্লার শট, কোর্ত্তয়ার হাতের ফাঁক গলে বল জালে জড়ায়। জয়ের আনন্দে মেতে উঠে বার্সেলোনা।

এই মৌসুমের তিন এল ক্ল্যাসিকোতে বার্সার কাছে পাত্তা পায়নি রিয়াল। লা লিগায় গত অক্টোবরে বার্সা জিতেছে ৪-০ গোলে। তারপর সৌদি আরবে সুপার কাপের ফাইনালে শিষ্যরা বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেএল ক্ল্যাসিকোকোপা ডেল রে ফাইনালপেদ্রিবার্সেলোনারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬

আমাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার নির্দেশ রয়েছে: ট্রাম্প

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT