চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহিতুলের উপন্যাসের নায়িকা ফারিণ, পরিচালক ভিকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২১
বিনোদন
A A

লেখক রাহিতুল ইসলামের উপন্যাস অবলম্বনে ‘আউটসোর্সিং ও ভালোবাসার’ গল্প নামে শর্টফিল্ম নির্মিত হয়েছিল। মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় যেখানে অভিনয় করেছিলেন নিশো-তানজিন তিশা। এবার তার লেখা উপন্যাস “চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার” অবলম্বনে তৈরি হচ্ছে ঈদের বিশেষ টেলিফিল্ম।

এতে অভিনয় করছেন এ সময়ের আলোচিত অভিনেতা লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টেলিফিল্মটি পরিচালনা করছেন ভিকি জাহেদ। “চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার” টেলিফিল্মটি প্রচারিত হবে তিনটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায় এবং থাকবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

টেলিফিল্মটি নির্মাণ করছে বঙ্গ। তাদের ”বঙ্গ বব” (বেইজড অন বুক) প্রজেক্টের অংশ হিসেবে তৈরি হচ্ছে “চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার”।

লেখক রাহিতুল জানান, শহরের নির্ঝঞ্ঝাট-সচ্ছল জীবন, প্রেমিক, ভালো চাকরি ফেলে গ্রামে চলে যায় এক তরুণ কম্পিউটার ইঞ্জিনিয়ার। সেখানে গিয়ে শুরু করে এক অন্যরকম জীবন। জানা গেছে, শিগগিরই এই টেলিফিল্মের শুটিং শুরু হবে।

”বঙ্গ বব”-এর অংশ হিসেবে শাহাদুজ্জামানের ‘শাহাদুজ্জামান রচনা সংগ্রহ ১’ থেকে দুটি গল্প, মাহবুব মোর্শেদের ‘নোভা স্কশিয়া’, শিবব্রত বর্মণের ‘সময়ের গল্প ২০১৩’, যোবায়েদ আহসানের ‘হাকুল্লা’, সাদাত হোসাইনের ‘মরণোত্তম’ ও মারুফ রেহমানের ‘লাবনী’ নামের উপন্যাস থেকেও টেলিফিল্ম নির্মাণ করা হচ্ছে। প্রতিটিই নির্মাণ করছেন তারকা নির্মাতা ও অভিনয় করছেন জনপ্রিয় শিল্পীরা।

বঙ্গ বিডি’র চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, “বঙ্গ বব” আমাদের স্বপ্ন প্রকল্প। এই ধারাবাহিকতা বজায় থাকবে। আসন্ন ঈদে সাত লেখকের গল্প অবলম্বনে সাতটি কন্টেন্ট আসছে। রাহিতুল ইসলামের ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ উপন্যাসটি আমাদের ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরেছে।

Reneta

তিনি বলেন, গল্পে দেখা যাবে শহরের বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটি ছেলে ভালো চাকরি ছেড়ে কীভাবে চরে চলে যায়, সেই চরকে কীভাবে ডিজিটাল করে তোলেন। এবার ঈদে এই বিশেষ টেলিফিল্মটি তিনটি বেসরকারি টেলিভিশনসহ বঙ্গতেও দেখা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসনিয়া ফারিণতাসনিয়া ফারিনভিকি জাহেদলুতফুর রহমান জর্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT