দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানের নাজী বাহিনীরকে হারানোর সত্তর বছর পূর্তি বর্ণাঢ্য আয়োজনের সঙ্গে উদযাপন করবে রাশিয়া। এ জন্য এ যাবতকালের সব থেকে বৃহৎ সামরিক প্যারেড ‘ডব্লিউ ডব্লিউ টু’ আয়োজন করেছে দেশটি। কিন্তু বেশ কিছু পশ্চিমা দেশ এই আয়োজনকে বর্জন করেছে।
শনিবার রাজধানীর মস্কোর রেড স্কয়ারে স্থানীয় সময় সকাল ১০টায় হাজার হাজার সৈন্য এই প্যারেড প্রদর্শন করবে। প্যারেড অনুষ্ঠানে তারা প্রথমবারের মত তাদের নতুন অত্যাধুনিক অস্ত্রও প্রদর্শন করবে। প্রায় ১০০টি এয়ারক্র্যাফ্ট সারা শহরের ওপর দিয়ে পরিভ্রমণ করবে।
এই অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ২০টির বেশি রাষ্ট্রপ্রধান রাশিয়ায় উপস্থিত হয়েছেন। কিন্তু ইউক্রেন সংকটে রাশিয়ার সম্পৃক্তার কারণে বিশ্বের অনেক নেতা এই অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানান। এর উত্তরে রাশিয়া জানায়,তারা পূর্ব ইউক্রেনের অস্ত্রধারী বিদ্রোহীদের দমনের চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউভূক্ত অধিকাংশ দেশ এই আয়োজনে যোগ দেবেনা।
চীনের প্রেসিডেন্ট জিং জিপিং, ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, জাতিসংঘের মহাসচিব বান কিং মুনসহ আরো অনেকে উপস্থিত আছেন রাশিয়ায়।
রাশিয়া ও চীনের মধ্যকার পারস্পারিক সৌহার্দ্য ফুটিয়ে তুলতে এই প্রথমবারের মত চীনা সৈন্যের একটি দল রাশিয়ান সৈন্যদের সঙ্গে প্যারেড করবে।
রাশিয়ার শনিবারের এই অনুষ্ঠানকে ইউক্রেন নেতা অশুভ প্যারেড বলে আখ্যায়িত করেছেন।







