চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজু আলীমের জন্মদিন আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২০
বাংলাদেশ
A A

কবি, সাংবাদিক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক রাজু আলীমের জন্মদিন আজ। শরীয়তপুর জেলার তুলাসার ইউনিয়নে কীর্তিনাশা নদীর পাড়ে দক্ষিণ গোয়ালদি গ্রামে ৫ মার্চ তার জন্ম হয়।

তার বাবার নাম ডা. আব্দুল আজিজ। মা ইকবালুন নেসা। তার কর্মজীবন শুরু সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনোয়ার হোসেনের হাত ধরে এবং পরবর্তীকালে সম্পাদকীয় সহকারী হিসেবে কাজ করেন দৈনিক ইত্তেফাকে।

বর্তমানে তিনি চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

তার প্রকাশিত গ্রন্থ সবার উপরে শরীর সত্য, দুরন্ত পাখির ঘ্রাণ, অফিস স্পাউস, সুন্দরীতমা, আহ! প্রজাপতি, ভালোবাসার নীল ময়ুরী, মুক্তিযুদ্ধ ও ভালোবাসার চিত্রনাট্য, নির্বাচিত দুঃখ কষ্ট, হৃদয়ে বঙ্গবন্ধু, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, নতুন প্রজন্মের জয়, রাজু আলীমের ১০টি টিভি নাটক। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার বই- একশ প্রেম, চাঁদের সঙ্গে প্রেম ও বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা ও তার পুত্র সজিব ওয়াজেদ জয় এই তিন প্রজন্মকে নিয়ে একাধারে বই লিখেছেন তিনি। যা বাংলাদেশের প্রকাশনার ইতিহাসে অনন্য ঘটনা।

রাজু আলীমের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি ভালোবাসার রাজকন্যা দর্শক নন্দিত হয়েছে। তার টিভি নাটক রচনা, নাট্যরূপ ও টেলিফিল্ম নির্দেশনার মধ্যে- সুন্দরীতমা, সে এক রহস্যময়ী, কদমফুল মেয়ে, মন তার শঙ্খিনী, বৃষ্টির ফুল, কীর্তিনাশা পরী, বিশেষ মানুষ, প্রজাপতির সুখ দুঃখ, রূপার জন্য ভালোবাসা, একজন দুর্বল মানুষ, রোদ বৃষ্টির কবিতা, নিষিদ্ধ লোবান, এক চিমটি ভালোবাসা, নির্বাসিতা, ভালোবাসার ঘ্রাণ, নিউজ ম্যান ও মাছরাঙা মেয়ে উল্লেখযোগ্য।

Reneta

তার উল্লেখযোগ্য টিভি অনুষ্ঠান প্রযোজনার মধ্যে চ্যানেল আইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে একত্রিশ পর্ব নির্মিত বঙ্গবন্ধুর আত্মকথন অন্যতম। বঙ্গবন্ধুর আত্মকথন ও মুক্তিযুদ্ধ প্রতিদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চ্যানেল আই ছাড়া বিটিভিতেও একই সাথে প্রচার হয়েছে।

এছাড়া রাজু আলীম চ্যানেল আই’তে কাজ করার সুবাদে বিশ বছরে কয়েক হাজার টিভি অনুষ্ঠান, টকশো, তথ্যচিত্র, সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন।

তিনি সুনীল সাহিত্য পুরস্কার, বাংলাদেশ-ভারত মৈত্রী সম্মাননা পুরস্কার, কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, বাচসাস প্রডিওসার অব দ্য ইয়ার পুরস্কার, গাংচিল সাহিত্য পুরস্কার, সিজেএফবি ক্রিটিক অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ কালচারাল রিপোটার্স সহ উল্লেখযোগ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইরাজু আলীম
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT