চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজীব: বাংলা সিনেমার সফল খলনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২০
বিনোদন
A A

ঢাকাই ছবির এক সময়ের দাপুটে অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব। ২০০৪ সালে মাত্র ৫২ বছর বয়সে এই অভিনেতা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। শনিবার (১৪ নভেম্বর) প্রয়াত এই শক্তিমান অভিনেতার ১৬তম মৃত্যুবার্ষিকী। প্রায় দুই শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন গুণী এ অভিনেতা।

তবে খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ইতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে রাজীব জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও অসংখ্য সম্মাননা লাভ করেন।

রাজীব অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই, বিদ্রোহ চারিদিকে, দাঙ্গা প্রভৃতি।

তার প্রথম সিনেমা ‘রাখে আল্লাহ মারে কে’। তবে আলোচনায় আসেন কাজী হায়াতের হৃদয়স্পর্শী সিনেমা ‘খোকন সোনা’তে মুখ্য ভূমিকায় অভিনয় করে। রাজীবের ‘গুরু’ বলা হয় কাজী হায়াতকে। তার ক্যারিয়ারের শুরুটা ছিল ফ্লপ। রাজীবের শুরুটা ছিল নায়ক হিসেবে, কিন্তু সফল হয়েছিলেন খলনায়ক হিসেবে।

রাজীবের মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ভরে স্মরণ করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, শিল্পী সমিতির সদস্য মরহুম অভিনেতা রাজীব সহ এই মাসে মৃত্যুবরণকারী শিল্পীদের আত্মার মাগফিরাত কামনা করে শনিবার বাদ আসর শিল্পী সমিতিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯৫২ সালের ১ জানুয়ারি বাংলাদেশের অন্যতম সফল খলনায়ক রাজীব পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। অভিনয়ের বাইরে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত ভালোবাসাঅন্তরে অন্তরেকেয়ামত থেকে কেয়ামতডনদুর্জয়দেনমোহরবিক্ষোভভাত দেরাজীবলিড বিনোদনস্বপ্নের ঠিকানাহাঙর নদী গ্রেনেড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

এপ্রিল ২১, ২০২৬

৬০ দিনের বিএনপি সরকারের সামনে ‘অন্যরকম চ্যালেঞ্জ’

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

এপ্রিল ২১, ২০২৬

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

এপ্রিল ২১, ২০২৬

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT