চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

৩০ বছরেও সালমানের মৃত্যুর রহস্যের জট খুলেনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৬
বিনোদন
A A

নতুন করে আবার আলোচনায় নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। গেল সপ্তাহে সালমান শাহ হত্যা মামলার আসামী ডন গ্রেপ্তার হওয়ার পর থেকে বিচারের দাবিতে সরব হয়েছে সালমান শাহ্‌র পরিবার ও তার ভক্তরা। 

দুদিন আগে লন্ডনে বাঙালি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, এই মামলার অন্যতম আসামী সামিরা (সালমান শাহ্‌র সাবেক স্ত্রী) দোষী। ও খুনি। ওর বিচার চাই। খুনি না হলে ও পালাবে কেন? আমি শুনেছি সামিরা পালিয়ে ভারতের এলাহাবাদ অথবা হায়দরাবাদে গেছে। ভারত থেকে সালমান শাহ্‌র এক ভক্ত আমাদের জানিয়েছে। সে নিশ্চিত হয়ে বলেছে সামিরা পালিয়ে ভারতে গেছে।

সংবাদ সম্মেলনে নীলা চোধুরী ৩০ বছর আগের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি জানান, সালমান মারা যাওয়ার পর তাকে নানা প্রলোভন দেখানো হয়েছিল, সেইসাথে বহুবার থ্রেড দেয়া হয়েছিল।

Banglabid

নীলা চৌধুরী বলেন, ১৯৯৬ সালের সেপ্টেম্বর সালমান মারা যায়। ওই বছরের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে তৎকালীন জাতীয় পার্টির এক মন্ত্রী যিনি আজিজ মোহাম্মদের (সালমান শাহ হত্যা মামলার আরেক আসামী) বন্ধু ছিলেন। সেই ব্যক্তির নাম বলতে চাই না, মনে হয় উনি বেঁচে নেই। তিনি আমার বাসায় বলেছিলেন, ভাবী আপনাকে ১০০ কোটি দেয়া হবে, এসব নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। আপনার বয়স হয়ে যাচ্ছে, এই টাকাগুলো খরচ কইরেন। আমি তাকে বলছিলাম, ভাই আমি ১০০ কোটি টাকা চাই না, আমার ছেলেটাকে এনে দেন।

সংবাদ সম্মেলনে অভিনেত্রী শাবনূরের সঙ্গে সালমান শাহর সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়ে নীলা চৌধুরী বলেন, সালমান শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন। শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল এবং সালমান তাকে সাহায্য করার চেষ্টা করতো। সালমানের কোনো বোন ছিল না, তাই সে তাকে বোনের মতোই দেখতো ও স্নেহ করতো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডননীলা চৌধুরীলিড বিনোদনশাবনূরসামিরাসালমানসালমান শাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

পরবর্তী

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আসিয়ান কাপ খেলতে চাই’

পরবর্তী

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আসিয়ান কাপ খেলতে চাই’

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT