চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৬
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেটবিশ্বে ভূমিকম্প হয়েছে। মহাকাব্যিক জয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম কেড়েছে লাল-সবুজের দল। হাসান-তানজিদদের দৃঢ়তার কথা গণমাধ্যমে এসেছে বিভিন্নরূপে। কেউ ইতিবাচক, কেউ অঘটন বলেছে, কেউবা ধুয়ে দিয়েছে অজিদের। নিউজিল্যান্ডের শীর্ষ সংবাদমাধ্যমে আবার বাংলাদেশের জয় নিয়ে কোন সংবাদই জায়গা পায়নি। দেখে নেয়া যাক ঐতিহাসিক জয়ে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম কেমন ছিল।

অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা গণমাধ্যম ক্রিকেট ডটকম এইউ লিখেছে, ‘অস্ট্রেলিয়াকে টেস্টে শোচনীয়ভাবে হারিয়ে ঐতিহাসিক জয় উদযাপন করছে বাংলাদেশ।’ আরেকটি সংবাদের শিরোনাম করেছে এমন, বাংলাদেশ কীভাবে ‘টপ এন্ড’য়ে এক অভাবনীয় সাফল্য অর্জন করল।

অজিদের এবিসি টাইগারদের জয়ে শিরোনাম করেছে, ‘বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত পরাজয় দীর্ঘকাল ধরে উপেক্ষা করা বিষয়গুলোর ক্ষেত্রে এক বহু-প্রত্যাশিত আত্মসমীক্ষার সুযোগ করে দিয়েছে।’

Banglabid

সিডনি মর্নিং হেরাল্ড শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশের কাছে হেরে অস্ট্রেলিয়ার ‘বাবল’ ভাঙার পর ব্যাটিংয়ে পরিবর্তনের ইঙ্গিত কামিন্সের।’

নিউজিল্যান্ডের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ‘নিউজিল্যান্ড হেরাল্ড’ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচের দ্বিতীয় দিনের পর এই ম্যাচ নিয়ে আর কোন সংবাদই প্রকাশ করেনি। প্রথমদিনে স্টিভেন স্মিথকে নিয়ে একটি সংবাদ এখনও তাদের ক্রিকেটের সবশেষ ও শীর্ষ খবরে সবার উপরে রয়েছে।

ইংলিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলাদেশের জয়কে অঘটন বলেছে। তাদের ভাষায়, বাংলাদেশের জয় অন্যতম সেরা অঘটন। বিবিসির শিরোনাম ছিল, ‘টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা অঘটনে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করল বাংলাদেশ।’

Reneta

ডেইলি মেইল বাংলাদেশের জয়ে অ্যাশেজকে টেনে এনে লিখেছে, ‘অস্ট্রেলিয়া এতদিন নিজেদের দুর্বলতাগুলো আড়াল করে রেখেছিল, কিন্তু বাংলাদেশের কাছে লজ্জাজনক পরাজয় তাদের সেই দুর্বলতা সবার সামনে উন্মোচন করে দিয়েছে; লরেন্স বুথ তুলে ধরেছেন কেন আগামী গ্রীষ্মের অ্যাশেজ সিরিজের ঠিক একবছর আগে ইংল্যান্ডের জন্য আশাবাদী হওয়ার মতো কারণ থাকতে পারে।’

দ্য গার্ডিয়ান বাংলাদেশের জয় ইতিবাচকভাবে তুলে ধরে অস্ট্রেলিয়ার পরাস্ত হওয়াকে শিরোনামে টেনেছে। তারা লিখেছে, ‘বিশাল ব্যবধানে টেস্ট জয় করে ইতিহাস গড়ল বাংলাদেশ; চরমভাবে বিধ্বস্ত অস্ট্রেলিয়া।’

ইতিবাচক সংবাদ শিরোনাম করেছে রয়টার্স, ‘অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয়ের কৃতিত্ব দুর্দান্ত বাংলাদেশের; গ্রিনের সেঞ্চুরি বৃথা।’

সাদামাটা শিরোনাম ছিল আলজাজিরা নিউজে। শিরোনাম করেছে এভাবে, ‘অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ।’

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) লিখেছে, ‘প্রথম টেস্টে ৯ উইকেটের জয়ে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক প্রথম জয় পেল বাংলাদেশ।’

ইএসপিএন ক্রিকইনফো লিখেছে, ‘মেহেদীর পাঁচ উইকেটের সুবাদে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বাংলাদেশের জয়কে অঘটন বলছে। তাদের ভাষায়, ‘সবচেয়ে বড় অঘটন, লজ্জাজনক’: বাংলাদেশের কাছে হারের পর প্যাট কামিন্সের দলের উপর চড়াও হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা।’

কলকাতার আনন্দবাজার পত্রিকা বরাবরই বাংলাদেশের জয়ে নেতিবাচক শিরোনাম করে। এবার তারা বাংলাদেশের জয়কে ক্রিকেটের অন্যতম বড় অঘটন বলেছে। তাদের শিরোনাম, ‘অসাধ‍্যসাধন’ বাংলাদেশের! অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে প্রথম জয়, ক্রিকেটের অন‍্যতম বড় অঘটন।’

ইতিবাচক শিরোনাম দেখা গেছে পাকিস্তানি সংবাদমাধ্যমে। দেশটির অন্যতম বড় সংবাদমাধ্যম ডন বাংলাদেশকে অদম্য বলেছে। তাদের শিরোনাম, ‘অদম্য বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়ল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআনন্দবাজারএনডিটিভিক্রিকেট ডটকম এইউডনডারউইনপাকিস্তানবাংলাদেশবিবিসিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

পরবর্তী

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

পরবর্তী

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT