ক্রিকেট

রাজশাহীকে হারিয়ে লড়াইয়ে ফিরল ঢাকা

ক্রিকেট খেলোয়াড়ের ব্যাটিং দৃশ্য, মাঠে প্রতিদ্বন্দ্বিতা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ও রাজশাহী দলের ক্রিকেটাররা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে চলে গিয়েছিল বেক্সিমকো ঢাকা। শেষ দুই ম্যাচে টানা জয় তাদের ফিরিয়েছে প্লে-অফের লড়াইয়ে। শুক্রবার মিনিস্টার রাজশাহীকে ২৫ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের দল।

প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে হারল নাজমুল হোসেন শান্তর দল। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দুদলেরই এটি পঞ্চম ম্যাচ। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা রাজশাহী ৫ বল আগেই গুটিয়ে যায় দেড়শ ছুঁয়ে।

ঢাকা-১৭৫/৫ (২০ ওভার), রাজশাহী-১৫০/১০ (১৯.১ ওভার)

ক্যারিয়ার সেরা ৫৮ রানের ইনিংস খেলেছেন ফজলে মাহমুদ রাব্বি। রনি তালুকদার করেন ৪০ রান।

ঢাকার পেসার মু্ক্তার আলি চারটি, শফিকুল ইসলাম তিনটি ও রুবেল হোসেন নেন দুটি উইকেট। অফস্পিনার রবিউল ইসলাম রবি নেন এক উইকেট।

আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রানের লড়াকু সংগ্রহ গড়ে ঢাকা। ইয়াসির আলি রাব্বি ৬৭ ও আকবর আলি অপরাজিত থাকেন ৪৫ রানে। অধিনায়ক মুশফিকের ব্যাটে আসে ৩৭ রান।

মুকিদুল ইসলাম মুগ্ধ নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন আরাফাত সানি, ফরহাদ রেজা ও মেহেদী হাসান।

বিষয়:মিনিস্টার রাজশাহী মুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…