অপরাধ

রাজধানীর উত্তরখানে শিশু ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

উত্তরখান-শিশু ধর্ষণ-গ্রেপ্তার

রাজধানীর উত্তরখানের মাদারবাড়িতে চতুর্থ শ্রেণীর শিশুকে ধর্ষণের ঘটনায় রিয়াজ উদ্দিন নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে শিশুটির পরিবারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন জানান, পরিবারের অভিযোগ জমজম ওয়াশিং ফ্যাক্টরির স্টোর ইনচার্জ রিয়াজ উদ্দিন ফ্যাক্টরির পাশে একটি ঘরে শিশুটিকে একা পেয়ে তার ওপর নির্যাতন চালায়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

বিষয়:উত্তরখান-শিশু ধর্ষণ ধর্ষণ শিশু ধর্ষণ শিশু নির্যাতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…