চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০১৮
অপরাধ
A A

রাজধানীতে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলছেন: ভোটের দিন সামান্যতম অপচেষ্টা হলেও কঠোর হাতে দমন করা হবে।

শনিবার ডিএমপি সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন: প্রত্যেক নির্বাচনেই কিছু ঝুঁকি থাকে। প্রার্থী ও এলাকা বিবেচনায় আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে থাকি। তবে সেই অর্থে ডিএমপিতে কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। সার্বিক বিষয় পর্যালোচনা করে সবকেন্দ্রে সবকিছু মোকাবেলা করে ঝুঁকিমুক্ত নির্বাচন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন: ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। পুলিশ সব নাগরিকের পাশে থাকবে।

ড. কামালকে হত্যার হুমকির সত্যতা জানতে চাইলে তিনি বলেন: দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা আমাদের কাছে সমান গুরুত্বের। তাই শুধু ড. কামাল নয়, তথ্য-অনুসন্ধানের ভিত্তিতে যে সব রাজনীতিবিদ বা নাগরিকের নিরাপত্তার হুমকি রয়েছে বলে মনে হয়েছে তাদের সবার জন্য দৃশ্যমান ও অদৃশ্যমান নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন: নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগরীতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এরইমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। কেন্দ্রভিত্তিক পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পেট্রোল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

Reneta

নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসারের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন: প্রতিটি এলাকায় মোবাইল পেট্রোল টিম কাজ করছে। ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন তার পরিপূর্ণ ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

‘যে কোন ধরনের গোলযোগ এড়াতে শন্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে আমাদের সব কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রার্থী ও তাদের এজেন্টরা নির্বাচনী কোড অব কনডাক্ট মেনে চলবেন। তাদের নিরাপত্তার প্রয়োজন হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো’।

ভোটার, প্রার্থী বা এজেন্টদের হুমকি দিয়ে নৈরাজ্যের চেষ্টা করা হলে কিংবা ভীতি ছড়িয়ে কেন্দ্র দখলের সামান্য অপচেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে। আচরণবিধি লঙ্ঘন করে পেশীশক্তি প্রয়োগ করে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা হলে বরদাশত করা হবে না বলেও জানান আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন: আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি তার নির্বাচন। তাই নির্বাচনকে উৎসবমুখর করতে শুধু আইন-শৃঙ্খলা বাহিনী নয়, প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। নির্বাচন যেন আতঙ্কের না হয়ে উৎসবের হয় তার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচন পর্যন্ত পুরো মেট্রোপলিটন এলাকা নিরাপত্তার চাদরে আবৃত থাকবে বলে আশ্বস্ত করেন ডিএমপি কমিশনার।

একটি স্বার্থান্বেষী মহল অনলাইনে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে জানিয়ে তিনি বলেন: তারা গুজব ছড়িয়ে নির্বাচনী বিভিন্ন কার্যক্রমকে নিরুৎসাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অনলাইনে বিভিন্ন নেতাকে হত্যা করার তথ্যগুলো আমরা সংগ্রহ করে যাচাই করছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। উশৃঙ্খল বা গুজব সৃষ্টি করে কোন ধরনের অপতৎপরতা সার্থক হতে দেওয়া হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনডিএমপিডিএমপি কমিশনারনির্বাচনভোট কেন্দ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT