রাঙ্গামাটিতে নির্মাণাধীন ব্রীজ ভেঙ্গে শ্রমিক নিহত

রাঙ্গামাটিতে নির্মাণাধীন ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে, এতে শ্রমিকের মৃত্যু হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাঙ্গামাটির আসাম বস্তি-কাপ্তাই সড়কের বড়াদমে নির্মাণাধীন ব্রীজ ভেঙ্গে ১ শ্রমিক নিহত এবং ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় আরো ১৪ জন শ্রমিককে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাম বস্তি ব্রীজের স্পেনের ঢালাই কাজ করার সময় হঠাৎ করে ব্রীজটি ভেঙে পড়ে যায়। এ সময় রফিক নামে একজন শ্রমিক নিহত হয় এবং আরও বেশ কিছু শ্রমিক আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নিম্নমানের কাজ হওয়াতে ঠিকাদার এবং ব্রীজের কাজে নিয়োজিত মিস্ত্রিকে দায়ী করেন নিহত ও আহতদের স্বজনেরা।
তারা বলেন, নিম্নমানের কাজ হওয়ার কারণে ব্রীজের ঢালাই করা অবস্থায় ব্রীজটি ভেঙে পড়ে। শ্রমিকরা এ ঘটনার জন্য ঠিকাদার এবং মিস্ত্রির বিচার দাবি করেন।






