যে কারণে রণবীর সিং-এর ‘সার্কাস’ ফিরিয়ে দিয়েছিলেন রাজকুমার রাও

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত, দুইজন পুরুষের ছবি, একজন সাধারণ ও অন্যজন স্টাইলিশ, উজ্জ্বল হাসি সহ. Channel i News – চ্যানেল আই নিউজ
‘সিম্বা’ ব্যবসা সফল হওয়ার পর রনবীর সিংকে নিয়ে আবারো নতুন সিনেমা নির্মাণ করতে চলেছেন পরিচালক রোহিত শেট্টি। ছবির নাম ‘সার্কাস’। এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল রাজকুমার রাওকে। কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব।
ছবির মূল চরিত্রে থাকছেন রণবীর সিং। গুরুত্বপূর্ণ একটি পার্শ্ব চরিত্রের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল রাজকুমার রাওকে। সূত্রে জানা গেছে, রাজকুমার রাও ভালো গল্পের অনেক ছবিতে মূল চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন। তাই পার্শ্ব চরিত্রে অভিনয়ের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
রাজকুমার রাও প্রস্তাব ফিরিয়ে দেয়ার পর আয়ুষ্মান খুরানার ভাই অপরশক্তি খুরানাকে চরিত্রটির জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু শিডিউল জটিলতার কারণে রাজি হননি তিনিও। এরপর সেই চরিত্রে অভিনয়ের জন্য বরুণ শর্মা চুক্তিবদ্ধ হয়েছেন।
উইলিয়াম শেক্সপিয়ারের ‘কমেডি অফ এররস’ নাটকের অনুপ্রেরণায় এই সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক। কমেডি ধাঁচের এই ছবিতে রণবীর সিং ও বরুণ শর্মা ছাড়াও অভিনয় করছেন পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ, জনি লিভার ও সঞ্জয় মিশ্রাসহ অনেকে। আগামি মাসেই ছবির শুটিং শুরু হবে। মুম্বাই ও গোয়ায় শুটিং করা হবে। বলিউড হাঙ্গামা






