অন্যান্য

ম্যালেরিয়ার দ্রুত বিস্তারের প্রধান কারণ আবিষ্কার

ম্যালেরিয়ার দ্রুত বিস্তারের প্রধান কারণ আবিষ্কার

ম্যালেরিয়া জীবাণুর দ্রুত বিস্তারের প্রধান কারণ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, সাইক্লিন নামক একটি প্রোটিন অণুর মাধ্যমে এই জীবাণু দ্রুত বিস্তার করে এবং শরীরের কোষগুলোকে খুব দ্রুত বিভক্ত করে ম্যালেরিয়া জীবাণু ছড়িয়ে দেয়।

ইংল্যান্ডের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মানুষ ও উদ্ভিদের ওপর গবেষণা করে দেখেছেন, ম্যালেরিয়ার জীবাণু  মানব শরীরের কোষ গঠনে প্রভাব ফেলে। পিএলওএস প্যাথেজোন জার্নালে প্রকাশিত গবেষণা ফলাফলে ম্যালেরিয়া জীবাণুতে কতো প্রকার ও কী ধরণের ও সাইক্লিন অণুর উপস্থিত থাকে তা ব্যাখ্যা করা হয়েছে।

নটিংহাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের প্রফেসর ও গবেষণাটির প্রধান গবেষক ড. বিল উইকস্টিড ম্যালেরিয়ার জীবাণুতে ৩ ধরণের সাইক্লিন অণুর উপস্থিতি সনাক্ত করেছেন। ম্যালেরিয়ার জীবাণুর ভিতর এই সাইক্লিন অণুগুলো কীভাবে ও কী কাজ করে তা নিয়ে গভীর গবেষণা করেন গবেষণাটির আরেকজন গবেষক প্রফেসর রিতা তেওয়ারি।

গবেষণায় তারা দেখেছেন, ওই সাইক্লিন অণু শরীরের ম্যালেরিয়া আক্রান্ত কোষগুলোর খুব দ্রুত বিভাজন ঘটায় ও রক্ত কণিকায় ছড়িয়ে দেয়।

গবেষকদের মতে, নতুন এই গবেষণার ফলাফল ম্যালেরিয়া চিকিৎসায় নতুন এক মাত্রা যোগ করবে। প্রতি বছর প্রায় অর্ধ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়।

বিষয়:জ্বর ডেঙ্গু ম্যালেরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…