ফুটবল

ম্যারাডোনার ভাই হুগো মারা গেছেন

ম্যারাডোনার ভাই হুগো এর শেষ বিদায়ের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যারাডোনার ভাই হুগো এর মৃত্যুতে শোকের ছায়া, পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার ভাই হুগো ম্যারাডোনা মারা গেছেন। নাপোলির সাবেক ফুটবলার ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার ইতালিয়ান ক্লাব নাপোলি বিবৃতিতে নিশ্চিত করেছে হুগোর মৃত্যুর খবরটি।

হুগো ১৯৮৭ সালে বড় ভাই ডিয়েগোর পথ ধরে ডাক পান নাপোলিতে। ভাইয়ের মতো কিংবদন্তি হয়ে ওঠা হয়নি। তবে রায়ো ভায়েকানো, র‌্যাপিড ভিয়েনাসহ বিশ্বের বেশকিছু ক্লাবে খেলেছেন তিনি।

গত বছরে ভাই ডিয়েগোকে হারিয়েছিলেন হুগো। সেই শোকের বছর পেরোতে না পেরোতে চলে গেলেন তিনিও। ম্যারাডোনার মৃত্যুর পর থেকে সময় ভালো যাচ্ছিল না হুগোর।

হুগোর পরিবারের প্রতি শোক জানিয়েছে নাপোলি। যদিও তার মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি ক্লাবটি।

বিষয়:আর্জেন্টিনা ডিয়েগো ম্যারাডোনা নাপোলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…