চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউকে উড়িয়ে দিয়ে জয় তুলেছে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির তাণ্ডবে লণ্ডভণ্ড ম্যানচেস্টার ইউনাইটেড। ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার রাতে পয়েন্ট টেবিলে সেরা চার নাম্বারের অস্থান হারিয়েছে রালফ র‌্যাঙ্গনিকের দল।

ঘরের মাঠ ইতিহাড স্টেডিয়ামে রেড ডেভিলদের পেয়ে গোল উৎসবে মাতেন পেপ গার্দিওলার দল। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের সময় কেভিন ডি ব্রুইনের করা গোলে লিড নেয় সিটি। এর পর আক্রমণের ধারা অব্যাহত রাখলেও উল্টো জাদোন সানচো গোল করলে সমতায় ফিরে রেড ডেভিলরা।

সমতায় ফিরার পর রেড ডেভিলদের উপর চড়াও হয় ম্যানসিটির আক্রমণভাগ। ফের ২৮ মিনিটের সময় লিড নিয়ে নিজের জোড়া গোল পূরণ করেন ব্রুইন। এরপর বিরতিতে যাওয়ার আগে একাধিক বার ম্যানইউ শিবিরে হানা দিলেও গোল ব্যবধান বাড়ানো যায়নি।

বিরতি থেকে ফিরে আক্রমণে গতি আনে ম্যান সিটি। ৬৮ মিনিটে রিয়াদ মাহরেজের কাছে আত্মসমর্পণ করে র‌্যাঙ্গনিকের রক্ষণভাগ। ৩-১ গোলে পিছিয়ে পরে এলোমেলো হয়ে পরে রেড ডেভিলরা। বাকি সময় গোল না খেলেই যেন বাচে ম্যানইউ। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৯০ মিনিটের সময় শেষ পেরেক ঠুকে মাহরেজ পূর্ণ করেন জোড়া গোল।

ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ৪ নাম্বার অবস্থান হারিয়েছে র‌্যাঙ্গনিকের দল। চ্যাম্পিয়নস লিগে খেলতে সেরা চারে থাকতে হবে এমন সমীকরণে ৫ নাম্বারে নেমে গেছে রেড ডেভিলরা। ম্যানইউয়ের পরের ম্যাচ টটেনহ্যামের বিপক্ষে আগামী শনিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাব্রুইনমাহরেজম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটির‍্যাঙ্গনিকলিড স্পোর্টসসানচো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী মনিরুজ্জামান।

টাঙ্গাইলে তিন তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ২৪, ২০২৬

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT