চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ হারায় মৃত্যুর হুমকি পাচ্ছেন রাগবি তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

কোয়ার্টারে গ্রিন বে প্যাকার্সের বিপক্ষে ম্যাচটা ভালো কাটেনি বেকের মেফিল্ডের। এনএফসি নর্থ রাগবি চ্যাম্পিয়নশিপে হেরে বসেছে তার দল ক্লিভল্যান্ড ব্রাউন। বাজে পারফরম্যান্সের পর থেকেই ক্রমাগত প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন যুক্তরাষ্ট্রের তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে খবরটি জানিয়েছেন বেকের মেফিল্ডের সহধর্মিণী এমিলি মেফিল্ড।

গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাউনের হার স্বাভাবিকভাবে নেয়নি সমর্থকরা। হারের পর থেকে মেইল, ইনস্টাগ্রাম, টুইটারে ক্রমাগত প্রাণনাশের হুমকির মধ্যে কাটছে মেফিল্ডের দিন।

‘গ্রিন বে প্যাকার্সের বিপক্ষে খুব একটা ভালো পারফর্ম করেনি মেফিল্ড। সেজন্য তার সমর্থকরা হতাশ। ম্যাচ হারে কেউ কেউ তাকে ও আমাকে মৃত্যুর হুমকি দিয়ে চলেছে কদিন ধরে। আমি তাদের বোধোদয় চেয়ে প্রার্থনা করছি।’

ঘটনার সূত্রপাত হয় শেষ ম্যাচ ২৪-২২ হেরে এনএফসি নর্থ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ব্রাউনের ছিটকে পড়ার পর। ম্যাচে চারবার প্রতিপক্ষের বাধা টপকাতে ব্যর্থ হন মেফিল্ড। যা ম্যাচে হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এতেই যত ক্ষুব্ধ প্রকাশ মেফিল্ডের উপর।

মেফিল্ড পত্নী সামনে আনছেন ভিন্ন কথাও, ‘করোনা থেকে সদ্য মুক্তি পেয়ে মাঠে নামার কারণে নিজেকে উজাড় করে দিতে পারেনি সে। ভক্তদের তা বিবেচনায় নিতে হবে। যারা প্রকৃত মেফিল্ড সমর্থক, তারা তাকে এই দুঃসময়ে সমর্থন দিয়ে যাবে। আশা করছি কিছুদিনের মধ্যেই তারা শান্ত হবে এবং পাশে দাঁড়াবে।’

Reneta

প্রাণনাশের হুমকির ঘটনা এবারই প্রথম নয় আমেরিকার রাগবি তারকার জন্য। ম্যাচ হারলেই ব্রাউন ফ্যানদের রোষানলের শিকার হন ২৬ বছর বয়সী খেলোয়াড়। বিপরীতে সবসময় সমর্থকদের উগ্রতার জবাব দিয়ে স্বামীকে আগলে রাখেন স্ত্রী এমিলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাএমিলিগ্রিন বে প্যাকার্সমেফিল্ডরাগবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশি সিনেমার নিবেদনে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT