চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমীর প্যানেলে সেক্রেটারি পদপ্রার্থী ডিএ তায়েব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

দিন যতই যাচ্ছে আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে শিল্পীদের নির্বাচনী তোড়জোড় ততই বাড়ছে। ক’দিন আগে চিত্রনায়িকা মৌসুমী ঘোষণা দিয়েছেন, তিনি এবার সভাপতি পদে নির্বাচন করবেন। তবে তার প্যানেলে সেক্রেটারি কে হবেন, সেটি জানাননি। 

বৃহস্পতিবার চিত্রনায়ক ডিএ তায়েব চ্যানেল আই অনলাইনকে জানান, মৌসুমীর প্যানেলে তিনি সেক্রেটারি পদপ্রার্থী হচ্ছেন। তিনি বলেন, সভাপতি পদপ্রার্থী থাকবেন মৌসুমী। আমি সেক্রেটারি পদপ্রার্থী।

‘বুধবার রাতে মৌসুমীর বাসায় এ বিষয়ে মিটিং করেছি। চলচ্চিত্রের আলোকিত মুখ, স্টার, সুপারস্টার যারা তারা প্রত্যেকেই আমাদের দুজনকে সমর্থন দিয়েছেন।’-বলছিলেন ডি এ তায়েব।

ডিএ তায়েব বলেন, শাকিব খানের সঙ্গে প্যানেল দিতে চেয়েছিলাম। কিন্তু শাকিব নির্বাচন করবেন না। মৌসুমীর প্যানেলে তার সমর্থন রয়েছে। আমি ওই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হচ্ছি। সাইমন এই প্যানেল থেকে নির্বাচনে অংশ নিবেন শোনা গেলেও সেক্রেটারি পদে উনি থাকবেন না বলে জানান। তাই আমাকে প্রত্যেকেই সেক্রেটারি পদে সমর্থন দিয়েছেন।’

ডিএ তায়েবের সঙ্গে আলাপকালে তিনি জানান, মৌসুমী-ডিএ তায়েব প্যানেলে শাকিব খান, রিয়াজ, ফেরদৌস, পপি, পূর্ণিমা, অমিত হাসান, পরীমনি, নিপূণ, ববি, ইমন, নিরবের মতো জনপ্রিয় চিত্রতারকারা সমর্থন দিয়েছেন।

তাদের সাহস ও উৎসাহে মৌসুমীর প্যানেলে ডিএ তায়েব সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান।

Reneta

ডিএ তায়েব অভিনীত ‘সোনাবন্ধু’ এবং ‘অন্ধকার জগত’ দুটি ছবি মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘আমার মা’ শিরোনামে আরো একটি ছবি। গেল নির্বাচনে প্রথম ভোট দিয়েছিলেন ডিএ তায়েব। দ্বিতীয়বারেই তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন।

এদিকে শিল্পী সমিতির গঠনতন্ত্রে উল্লেখ আছে, কোনো অভিনয় শিল্পী যদি অন্তত ৫টি ছবিতে গুরুত্বপূর্ণ  চরিত্রে অভিনয় না করেন তাহলে তিনি শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

অথচ ডিএ তায়েব অভিনীত ছবি মুক্তি পেয়েছে মাত্র দুটি ছবি। তাহলে সাংবাধানিকভাবে কি নির্বাচণে প্রার্থী হতে পারবেন তিনি? এমন প্রশ্নে ডিএ তায়েব বললেন, গঠনতন্ত্রের এ বিষয়টি আমার জানা নেই। গতবারও আমি ভোট দিয়েছি এবং আমি এ দেশের একজন নাগরিক।

এ প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, শিল্পীদের স্বার্থরক্ষা করে সমিতিকে এগিয়ে নিতে চাই। ভোটের মাধ্যমে লড়াই করে নির্বাচনে জয় লাভের প্যানেলে আমি শতভাগ আশাবাদী। কারণ, শুরু থেকে প্রতিটি শিল্পীর বিপদে পাশে থেকেছি। যখন যেভাবে আমাকে ডেকেছে, চেষ্টা করেছি শিল্পী ও শিল্পের উপকারে নিজেকে নিবেদিত রাখতে।

আগামী ১৮ অক্টোবর এফডিসিতে হবে ২০১৯-২০ মেয়াদের নির্বাচন। সেখানে মৌসুমী-ডিএ তায়েব প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করবেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। এই নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী ৪ অক্টোবর। জানা গেছে, আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানইমনচলচ্চিত্র শিল্পী সমিতিডিএ তায়েবনিপূণনিরবপপিপরীমনিপূর্ণিমাফেরদৌসববিমৌসুমীরিয়াজলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT