চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ বলে গেলেন, ‘আগের চেয়েও ভাল করতে চাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন মোস্তাফিজুর রহমান। বিকাল ৫টায় ফ্লাইট হলেও আগেভাগেই যাত্রা করেছেন বিমানবন্দরের উদ্দেশ্যে। হায়দরাবাদের পাঠানো কিটস পৌঁছে গেছে বিমানবন্দরে। তারপরও বাংলাদেশ দলের কিটস সঙ্গে নিয়েই রওনা হলেন কাটার মাস্টার। বলে গেলেন, গত আসরের চেয়েও ভালো করার লক্ষ্যের কথা।

কলকাতা হয়ে মঙ্গলবার রাতেই মুম্বাই পৌঁছার কথা ফিজের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বুধবার হায়দরবাদের তৃতীয় ম্যাচ। এই ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা আছে বাঁহাতি টাইগার পেসারের।

মঙ্গলবার দুপুরে মিরপুরের বিসিবি একাডেমি ভবন থেকে রওনা হওয়া মোস্তাফিজ জানালেন, ‘গতবার যেমন করেছিলাম, তার চেয়েও ভাল করতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন ভাল করতে পারি।’

আইপিএলের গত আসরে প্রথমবারের মত খেলতে নেমেই বাজিমাত করেছিলেন মোস্তাফিজ। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে তুলে নেন ১৭ উইকেট, ইকোনমি রেট ৬.৯০। সেবার কিছুটা অস্বস্তি নিয়েই খেলতে গিয়েছিলেন। সবকিছুই ছিল অচেনা। ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন সবার সঙ্গে।

এবার যদিও অস্বস্তির ব্যাপার তেমন নেই। কোচ-অধিনায়ক সবার সঙ্গেই বেশ সখ্যতা হয়েছে ফিজের। ভারত যাত্রার আগে মোস্তাফিজের কণ্ঠে তাই বাড়তি আত্মবিশ্বাস ঝরল, ‘প্রথমবার সবই ছিল অচেনা। এবার তো প্লেয়ার, ড্রেসিংরুম, মাঠ, সবই চেনা। এবার আরো সহজ হবে আইপিএল খেলা। দলে জায়গা পেলে সেরা পারফরম্যান্স করতে চাই।’

বল হাতে মোস্তাফিজ মানেই ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষা। টি-টুয়েন্টিকে ব্যাটসম্যানদের খেলা বলা হলেও মোস্তাফিজের বোলিংয়ে সামনে ধুঁকতে হয় বিশ্বসেরাদেরও। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে গত আসরে মোস্তাফিজ পেয়েছেন ‘সেরা উদীয়মান’ ক্রিকেটারের পুরস্কার। চ্যাম্পিয়ন হয় তার দল হায়দরাবাদ। এবার অবশ্য আইপিএলের শেষ অবধি খেলা হবে না তার। আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন কলকাতার হয়ে আইপিএল খেলতে যাওয়া সাকিব আল হাসানকে সঙ্গী করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭মোস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

জুলাই ১২, ২০২৬

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT