ক্রিকেট

মোস্তাফিজ ঝলক, এসেই নিলেন দুই উইকেট

বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান দুই উইকেট নেওয়ার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও অন্য একজন ক্রিকেটার মাঠে, দর্শকরা স্ট্যান্ডে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনি ম্যাচে চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথম ম্যাচেই ঝলক দেখাচ্ছেন মোস্তাফিজুর রহমান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের প্রথম সাফল্য এনে দিয়েছেন টাইগার পেসার। নিজের প্রথম ওভারেই ফিরিয়েছেন দুব্যাটারকে।

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক পেপ ডু প্লেসিস।

আগে ব্যাটে নেমে বেঙ্গালুরুকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ড প্লেসিস ও কোহলি। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন তারা। ৫ম ওভারে বলে আসেন মোস্তাফিজ। ওভারের তৃতীয় বলে চেন্নাইয়ের প্রথম সাফল্য এনে দেন টাইগার বোলার। রবীন্দ্র জাদেজার ক্যাচ বানিয়ে ফেরান ডু প্লেসিসকে। ২৩ বলে ৩৫ রান করেন প্রোটিয়া ব্যাটার। ওভারের শেষ বলে রজত পাতিদারকে ফিরিয়ে এনে দেন দ্বিতীয় সাফল্য। প্রথম ওভারে ৪ রান খরচায় ফিজ নেন দুই উইকেট।

বিষয়:চেন্নাই মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…