ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিপরিষদে যোগ হয়েছেন আরও ১৯ জন নতুন মন্ত্রী। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে ওই মন্ত্রীরা শপথ নেন।
কঠোর যাচাই-বাছাই শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবচেয়ে উপযুক্ত ব্যক্তিদেরকেই নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়ে প্রশাসনিক সূত্র। মন্ত্রিপরিষদের এই বিস্তৃতির ফল ‘বাজেটের লক্ষ্যবস্তু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে’ প্রতিফলিত হবে বলে মনে করেন নরেন্দ্র মোদি।
অবশ্য নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের আগেই মন্ত্রিপরিষদ থেকে বাদ দেয়া হয়। এরা হলেন, সানওয়ার লাল জট (পানিসম্পদ), নিহালচাঁদ (পঞ্চায়েতি রাজ্য), রাম শঙ্কর কাঠেরিয়া (মানব সম্পদ উন্নয়ন), মনসুখ ভাই ভাসাভা (আদিবাসী বিষয়ক) এবং মোহনভাই কুন্দারিয়া (কৃষি)।
সব মিলিয়ে মোদিসহ এখন মন্ত্রিপরিষদের মোট সদস্যের সংখ্যা দাঁড়ালো ৭৮-এ। মঙ্গলবার ভারতীয় সময় বেলা আড়াইটায় মোদি নবনিযুক্ত মন্ত্রীদের চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন।
চলুন এক নজরে দেখে নেই নবনিযুক্ত মন্ত্রীদের:










