রাজনীতি

মোদি’র বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি

মোদি’র বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার দুপুরে নয়াপলটনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশের মানুষ ভালোবাসা দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আশা করেন, এই সফরের ফলে দুদেশের সম্পর্ক আরো জোরদার হবে এবং অমিমাংসিত সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে।

আগামী ৬ জুন দু’দিনের বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিষয়:মোদির বাংলাদেশ সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…