চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি জোর করলে বার্সা কঠিন হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ন ২৯, আগস্ট ২০২০
লিড স্পোর্টস, স্পোর্টস
A A
একটা নমনীয় উপায় বের করতে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন লিওনেল মেসি, তবে তার সেই উপেক্ষা করেছে বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে আর্জেন্টাইন তারকা বেশি জোর করলে তারা কঠিন পথেই হাটবে।
গত মঙ্গলবার ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনা ছাড়ার কথা জানান মেসি। এরপর থেকে তাকে ধরে রাখতে সব চেষ্টাই করে যাচ্ছে বার্সা।
এল পেরিওডিকোর খবর অনুযায়ী ক্লাবকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন মেসি। তার বার্সা ছাড়ার রাস্তা যেন শেষতক পিচ্ছিল না হয় সেই জন্যই তার এই আলোচনার প্রস্তাব। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড জানেন তাকে কিছুতেই বিনা ট্রান্সফার ফিতে ছাড়বে না তার বর্তমান ক্লাব। তাই আলোচনায় বসার পেছনে একটাই উদ্দেশ্য, তার ট্রান্সফার ফি কমিয়ে আনা। বার্সার বেধে দেওয়া রিলিজ ক্লজ অনুযায়ী তার দাম ৭০০ মিলিয়ন ইউরো।
অন্যদিকে বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে তারা আলোচনায় বসছে না। রিলিজ ক্লজের এক ইউরো কমেও তারা মেসিকে ছাড়বে না। ‘ হয় নতুন চুক্তি করো নয়তো কোনো কথা নয়’ এমন শর্তই বেধে দেওয়া হয়েছে বার্সার পক্ষ থেকে। হয় ৭০০ মিলিয়ন ইউরো নয়তো ক্লাবে থাকো, এটাই এখন তাদের এক কথা।
বর্তমানে মেসি-বার্সা যে পরিস্থিতি তাতে সহজ কোনো উপায় বের হয়ে আসবে এমন কোনো উপায় দেখছে না দুই পক্ষই। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে রবিবার করোনা টেস্ট করতে ট্রেনিং গ্রাউন্ডে যাবেন মেসি। সোমবার থেকে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলনে নেমে পরার কথা আছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবলফুটবলার লিওনেল মেসিবার্সাবার্সেলোনামেসিলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

এপ্রিল ১৮, ২০২৬

আগামী বছর হজের খরচ আরও কমানোর চেষ্টা থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

এপ্রিল ১৮, ২০২৬
Environment TS

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

এপ্রিল ১৮, ২০২৬

হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT