স্পোর্টস

‘মেসি ছন্দে থাকলেই বিশ্বকাপ জেতা সম্ভব’

আর্জেন্টিনা ফুটবল খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই আর্জেন্টিনা ফুটবল খেলোয়াড় জয়ের আনন্দে একে অপরকে আলিঙ্গন করছে, পেছনে অন্য খেলোয়াড়রা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বহু কষ্টে বাছাইপর্ব পাড়ি দিয়েছে আর্জেন্টিনা। খুঁড়িয়ে চলার এই পথ পরিক্রমাই ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফেভারিটদের খাতায় রাখছে না তাদের। আর্জেন্টাইনদের সাবেক প্লেমেকার হুয়ান রোমান রিকেলমে তারপরও মনে করছেন বিশ্বকাপ জিততে পারে তার দেশ। আর সেটা সম্ভব কেবল মেসি ছন্দে থাকলেই।

আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল এল ট্রিসিকে দেয়া সাক্ষাৎকারে সাবেক আলবিসেলেস্তা অধিনায়ক বলেছেন, ‘আশা করছি আমরা ভাল করব। ছেলেদের বোঝাপড়া ভাল থাকবে। সর্বোপরি মেসি ভাল খেলবে। শেষেরটা ঘটলে আর্জেন্টিনার জেতার অনেক সুযোগ থাকবে। মেসি ভাল খেললে তো কোনও কিছুই অসম্ভব নয়।’

বিশ্বকাপ বাছাইপর্বের যে ম্যাচ না জিতলে রাশিয়ার টিকিটই পেত না আর্জেন্টিনা, সেই ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে দলের বিশ্বমঞ্চে যাত্রা নিশ্চিত করেন মেসি। রিকেলমের আত্মবিশ্বাসের জায়গাও এটাই।

রিকেলমে কথা বলেছেন মেসি-রোনালদো দ্বৈরথ নিয়েও। কদিন আগেই পঞ্চম ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্টিয়ানো, পরে ঘোষণা করেছেন তিনিই ইতিহাসের সেরা ফুটবলার। রিকেলমের পছন্দ অবশ্য মেসিকেই। কে সেরা এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘সেরা অবশ্যই মেসি এবং আমরা ভাগ্যবান যে সে একজন আর্জেন্টাইন। মেসি-রোনালদো একজন আরেকজনকে পরিপূর্ণ করেছে। দুজনই পুরস্কার জেতার জন্য অনেক পরিশ্রম করেছে। আমার কাছে মেসিই সেরা, তবে দুজনই অবিশ্বাস্য রকমের ভাল।’

১০ নম্বর জার্সিতে মেসির পূর্বসূরি রিকেলমে ২০১০ বিশ্বকাপের আগে তখনকার কোচ ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে বিবাদে জড়িয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

বিষয়:আর্জেন্টিনা লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…