চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘বিরল’ রেকর্ডটা এখন রোনালদোরও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও রোনালদো ফুটবল মাঠে, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের যাত্রা সুখকর হয়নি। ঘরে ফেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো গোল পেয়েছেন, জয়ে মাঠ ছাড়তে পারেনি রেড ডেভিলরা। ম্যাচে দারুণকিছু রেকর্ডের পাতায় নিজেকে যোগ করে নিয়েছেন সিআর সেভেন।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের লড়াইয়ে ইয়াং বয়েজের মাঠে খেলতে গিয়েছিল ম্যানইউ। প্রথম লেগের মঞ্চে ফিরেছে ২-১ গোলের হার নিয়ে। ম্যাচের শুরুতে, ১৩তম মিনিটে ব্রুনো ফের্নান্দেজের বাড়ানো বলে রোনালদোর গোলে লিড নিয়েছিল অতিথিরাই।

ম্যাচের ৩৫ মিনিটে অ্যারন ওয়ান-বিসাকা লাল কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে পড়া ম্যানইউ আর পেরে ওঠেনি। ৬৬ মিনিটে নিকোলাস ও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জর্ডান গোল করে স্বাগতিকদের পূর্ণ তিন পয়েন্টের উল্লাসে মাতান।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২ মিনিটে মাঠ ছাড়ার আগে ওই একটি গোলের দেখা পেয়েছেন রোনালদো। একযুগ পর ম্যানইউতে ফিরে প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে পেয়েছিলেন জোড়া গোলের দেখা। চ্যাম্পিয়ন্স লিগের এক গোলে তিন রেকর্ডের পাতায় নাম তুলেছেন পর্তুগিজ মহাতারকা।

১২ বছর ১৩২ দিনের ব্যবধানে ফের ম্যানইউর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোল করলেন রোনালদো। একই ক্লাবের হয়ে গোল করার দীর্ঘ এই বিরতিতে আগের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। সেটি ছিল হাভিয়ের জানেত্তির দখলে, ১৯৯৮ সালে যেয়ে ২০১০ সালে ইন্টার মিলানে ফিরে যখন গোল পেয়েছিলেন, সেটি ছিল সিরি আর দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার আগের গোলের ১১ বছর ৩১৫ দিন পর।

বয়েজদের বিপক্ষে জাল খুঁজে নিয়ে রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে ৩৬টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে গোলের রেকর্ড গড়ে ফেললেন। প্রতিযোগিতাটির ইতিহাসে তার চেয়ে বেশি দলের বিপক্ষে গোল নেই আর কারও। তবে তার সমান দলের বিপক্ষে আছে আরেকজনের। তিনি লিওনেল মেসি, চ্যাম্পিয়ন্স লিগে ৩৬টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে গোল করার রেকর্ডে এতদিন একা বসে ছিলেন বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়া মহাতারকা। রোনালদো ধরে ফেললেন তাকে!

রোনালদো আরেকটি রেকর্ডে পাশে বসেছেন ইকার ক্যাসিয়াসের। রিয়াল মাদ্রিদে তার সাবেক সতীর্থ ক্যাসিয়াসের মতো চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন সর্বোচ্চ ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড সিআর সেভেনেরও।

ট্যাগ: ক্যাসিয়াসচ্যাম্পিয়ন্স লিগ-২০২১পিএসজিমেসিম্যানইউরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দশ হাজারের বেশি ‘নগদ’ অ্যাকাউন্ট আবার চালু

পরবর্তী

টি-টুয়েন্টি অলরাউন্ডারের সিংহাসন হারালেন সাকিব

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি অলরাউন্ডারের সিংহাসন হারালেন সাকিব

পরীমনি আদালতে হাজিরা দেওয়ার সময় সেলফি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে হাজিরা দিলেন পরীমনি

সর্বশেষ

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT