চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘চরিত্র’ আর্জেন্টিনা দলে এক, পিএসজিতে আরেক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১৭, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘ সম্পর্ক চুকিয়ে চোখের জলে বার্সেলোনাকে বিদায় জানিয়ে গত মৌসুমে তারকা ঠাসা পিএসজিতে গেছেন লিওনেল মেসি। সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে বরণ করে নিতে প্যারিসে ভিড় করেছিল লাখো সমর্থক। তাদের আকাশচুম্বী প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি ৩৪ বর্ষী মহাতারকা। পিএসজিকে সেরাটা নয়, নিজের ‘অর্ধেকটা’ দিচ্ছেন মেসি, দুঃস্বপ্নের মতো কাটানো মৌসুম শেষে এমন অভিযোগ উঠল তার একসময়কার জাতীয় দল সদস্য কার্লোস তেভেজের থেকে।

আগে থেকেই নেইমার, এমবাপে ও ডি মারিয়াকে নিয়ে গড়া পিএসজির শক্তিশালী আক্রমণে মেসি যোগ দিলে প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে ওঠার কথা। সেই দল পেরোতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬। সমর্থকরাও ফিরিয়ে নিয়েছে মুখ। শুরুতে মেসিকে গুছিয়ে উঠতে সময় দিলেও ধৈর্যের বাধ ভাঙতে বসেছে তাদের। গ্যালারি থেকে এসেছে দুয়োও।

চলতি মৌসুমে ২৫ ম্যাচে নেমে ৬ গোল ও ১৩ অ্যাসিস্ট করেছেন মেসি। মাঝে মধ্যেই তাই পিএসজিতে মেসির ভূমিকা নিয়ে বিতর্ক উঠেছে। ফের বার্সায় যোগ দেয়ার গুঞ্জনও শোনা ভেসেছে। এবার স্বদেশি তেভেজ তো বলেই দিলেন, জাতীয় দল ও পিএসজিতে ‘সম্পূর্ণ ভিন্ন’ মেসিকে দেখছেন তিনি।

Banglabid

‘যখন মেসি পিএসজিতে থাকে, তখন একরকম এবং যখন জাতীয় দলের হয়ে মাঠে নামে, তখন অন্যরকম। আর্জেন্টিনার হয়ে যতটা উজ্জ্বল দেখা যায় তাকে, তার অর্ধেক দেখা যায় ক্লাবের জার্সিতে।’

২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত পিএসজির সাথে চুক্তিবদ্ধ মেসি। তবে দলে তার ভূমিকা ঘিরে অন্যক্লাবে যোগ দেয়ার খবরে জোর জল্পনা তৈরি হচ্ছে। অনেকের ধারণা ব্যাগ গুছিয়ে ন্যু ক্যাম্পে ফিরবেন তিনি। তবে মেসির ভাবনাজুড়ে এখন কেবল কাতার বিশ্বকাপ।

যেখানে আর্জেন্টিনা গ্রুপপর্বে মুখোমুখি হবে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ডের বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাতেভেজপিএসজিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT