চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলায় গণমাধ্যমের হালচাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে সাংবাদিক আমীন আল রশীদের বই ‘বাংলাদেশের গণমাধ্যম: জনআস্থার দোলাচল’। দেশের গণমাধ্যমের নানা দিক নিয়ে একজন সাংবাদিকের পর্যালোচনা ও আত্মসমালোচনা। গণমাধ্যমের যেসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, তার কিছুটা জবাব দেয়ার চেষ্টা।

স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাগুলোর নির্মোহ বিশ্লেষণ। বইটির প্রকাশক ঐতিহ্য। মেলায় প্যাভিলিয়ন নম্বর ৬। দাম ১৮০ টাকা। এটি আমীন আল রশীদের ১২তম বই।

গণমাধ্যম বিষয়ক এই বইতে ১৮টি নিবন্ধ রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, ব্রেকিং নিউজ ও টেলিভিশনের টকশো নিয়ে বিতর্ক, টেলিভিশনের ভাষা, আইনশৃঙ্খলা বাহিনীর ভাষায় গোপন বৈঠক, গোপন সংবাদ ও জিহাদী বইয়ের ব্যাখ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রকাশ্যে চুম্বন ও অন্যান্য তর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও গণমাধ্যমের বিপত্তি, সাংবাদিক নির্যাতন, স্থানীয় সাংবাদিকতার চ্যালেঞ্জ, উন্নয়ন সাংবাদিকতার ডায়্যালেকটিক এবং পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পরে তৎকালীন রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্রের ভূমিকা নিয়েও অ্যাকাডেমিক বিশ্লেষণ রয়েছে।

Banglabid

উল্লেখ্য, এর আগে আমীন আল রশীদের ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আলোচনা-তর্ক-বিতর্ক’ বইটি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আপিল বিভাগ কোট করেছেন। এছাড়া তার ‘সরকারি বিরোধী দল’ এবং ‘জঙ্গিবাদ-গণতন্ত্র-আইনের শাসন’ বই দুটিও আলোচিত হয়।

বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে কর্মরত আমীন আল রশীদ এর আগে কাজ করেছেন বিবিসি, এবিসি রেডিও, প্রথম আলো ও যায়যায়দিনে। রিপোর্টার হিসেবে তিনি দীর্ঘদিন সংসদ ও নির্বাচন কমিশন কাভার করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইবই মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর

পরবর্তী

দুর্নীতির খেরোখাতা: ভূমি প্রশাসনের ওপর একটি সমীক্ষা

পরবর্তী

দুর্নীতির খেরোখাতা: ভূমি প্রশাসনের ওপর একটি সমীক্ষা

চিটাগংকে বিদায় করে কোয়ালিফায়ারে ঢাকা

সর্বশেষ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT