ফুটবল

মুনিয়েরকে দলে চাচ্ছেন জাভি

জাভি নতুন খেলোয়াড়ের জন্য খোঁজে, মুনিয়েরের দলে যোগ দেওয়ার সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাভি নতুন খেলোয়াড়ের জন্য খোঁজে, মুনিয়েরের দলে যোগ দেওয়ার জন্য আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরুশিয়া ডর্টমুন্ডের রাইট-ব্যাক থমাস মুনিয়েরকে দলে টানতে চাচ্ছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। জানুয়ারির দলবদলেই বেলজিয়ামের এ তারকাকে বার্সায় আনতে ইতিমধ্যেই বরুশিয়ার সাথে চুক্তিও সম্পন্ন করেছে কাতালোনিয়ান ক্লাবটি।

বৃহস্পতিবার স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

আর্থিকভাবে ভঙ্গুর বার্সার চলতি মৌসুমটা কেটেছে যাচ্ছেতাই ভাবে। মৌসুমের মাঝামাঝি সময়ে কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত হয়ে হাল ধরেন দলটির সাবেক তারকা জাভি।

ইতিধ্যেই পেদ্রি এবং ফেররান তরেসকে দলে টেনে দল অনেকটাই গুছিয়ে ফেলেছেন জাভি। তবে এবার দলের আক্রমণভাগকে আরও শাণিত করে তুলতে আরও দুজন ফরোয়ার্ড চাচ্ছেন ৪২ বর্ষী এ কোচ।

চলতি মৌসুমেই বরুশিয়া ডর্টমুন্ডের সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মুনিয়েরের। তবে ৩০ বছর বয়সী এ ডিফেন্ডার কোথাও যাচ্ছেন কিনা সে ব্যাপারে এখনও কিছুই জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।

বিষয়:জাভি বরুশিয়া বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…