চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখোমুখি প্রকৃতি ও জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
পরিবেশ, বিনোদন
A A

দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। সাধারণত সর্ব সাধারণের প্রবেশ সংরক্ষিত থাকলেও বিশেষ উপলক্ষ্যে প্রায়শই চ্যানেল আই প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয় সাধারণ মানুষের জন্য। এই যেমন শনিবার সকাল থেকে চ্যানেল আই প্রাঙ্গণে নিরাপত্তারক্ষীদের কোনো বাধা নিষেধ ছাড়াই প্রবেশ করছে সাধারণ মানুষ। কিন্তু কেনো? আজ কী কোনো বিশেষ উপলক্ষ্য?

যারা জানেন না, তাদের জন্য বলছি। চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হয়েছে ‘দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৮’। ৭ম বারের মতো আয়োজিত এবারের মেলার উদ্বোধন হয়েছে শনিবার সকাল সোয়া এগারোটায়। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার পরিবেশক হিসেবে আছে জিএম হোল্ডিংস লিমিটেড ও নূর ইকো ব্রিকস। শুধু তাই নয়, দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলা বিকাল ৪টা পর্যন্ত সরাসরি প্রচার করবে চ্যানেল আই।

চ্যানেল আইয়ের মূল ফটক পেরিয়ে কেউ যদি উঁকি দেন তাহলে নিশ্চিত, একটু চমকে যাবেন! কেনোনা চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত অন্যান্য অনুষ্ঠানগুলোতে যে রূপ নিয়ে সাজে, এবার যেন পুরোপুরি ভিন্ন। স্টেজ থেকে শুরু করে পুরো মেলার ইন্টেরিওর ডিজাইন যেন সবুজ ও প্রাণবন্ত একটি ব্যাপার। এমনকি মেলাকে ঘিরে যে স্টলগুলো থরে থরে সাজানো সেগুলোতেও নান্দনিকতার ছোঁয়া স্পষ্ট। খড় ও বাঁশের কঞ্চি দিয়ে নির্মিত প্রতিটি স্টল অপূর্ব।

এরআগেও চ্যানেল আই প্রাঙ্গণে প্রকৃতি মেলায় এসেছেন ত্রিশ বছর বয়সী ফজলুল হক। কিন্তু এবারের মেলাটা তার কাছে ভিন্ন বলেই মনে হয়েছে বলে জানিয়েছেন চ্যানেল আই অনলাইনকে। পরিপূর্ণ উৎসব মেজাজে তিনি প্রকৃতি রক্ষায় বিভিন্ন পাঠ নিচ্ছেন প্রকৃতি বিষয়ক বিভিন্ন স্টল ঘুরে ঘুরে। তিনি বলেন, প্রকৃতিই আমাদের সব। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে।

ফজলুল হকের কথা শুনে মনে হয়েছে, সকালে মেলা উদ্বোধনকালে বক্তারা যা বলেছেন, সেটাই যেন তিনি মাথায় নিয়ে ঘুরছেন। আর এখানেই যেন এমন আয়োজনের সফলতা।

কুড়ি বছর বয়সের আরেক তরুণ রাফি। প্রথমবারের মতো তিনি দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলা দেখতে চ্যানেল আই প্রাঙ্গণে এসেছেন। মেলার সব স্টল ঘুরে তিনি দাঁড়িয়েছেন নটরডেম কলেজের ‘ন্যাচার স্টাডি’ স্টলটির সামনে। উল্টে পাল্টে প্রকৃতি বিষয়ক বিভিন্ন বুকলেট দেখছেন। প্রকৃতি মেলা কেমন দেখছেন জানতে চাইলে তিনি বলেন, এখানে এসে মনে হল প্রকৃতি সম্পর্কে এতোদিন কিছুই শিখিনি। দিনদিন মানুষের জীবন আর প্রকৃতি যে মুখোমুখি হতে যাচ্ছে এটা এখানে না আসলে জানতে পারতাম না। প্রকৃতি মেলার মতো এরকম সচেতনতামূলক আয়োজন আরো ছড়িয়ে দেয়া উচিত।

Reneta

এদিকে দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলার মূল স্টেজে চলছে বিভিন্ন পরিবেশনা। কখনো গান, কখনো বা জারি সারির মাধ্যমে প্রকৃতি রক্ষার বার্তাটি দিয়ে যাচ্ছেন শিল্পীরা। কখনো বা উপস্থিত দর্শকরা দেখলেন ও শুনলেন জল তরঙ্গের মন মুগ্ধকর পরিবেশনা। সব মিলিয়ে দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলা নিয়ে আয়োজকদের পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ মানুষও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইপ্রকৃতি মেলাসবুজস্টল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্চে ছাত্রলীগের সম্মেলন, প্রস্তুতি নিতে বললেন ওবায়দুল কাদের

পরবর্তী

নিখোঁজের একদিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

পরবর্তী
N.ganj

নিখোঁজের একদিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

পুলিশ কর্মকর্তা

পুলিশের চাঁদাবাজি: চোখ তুলে নেয় ব্যবসায়ীর, ক্রসফায়ারের হুমকি

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT