চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফিতে মুগ্ধ অনন্ত-বর্ষা

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৭:০৪ পূর্বাহ্ন ০৪, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ঢালিউড ইন্ডাস্ট্রির সফল ও সেনসেশন জুটি অনন্ত-বর্ষা, যাদের দেখে দর্শকরা প্রতিবারই মুগ্ধ হয়েছেন। আর সেই জুটি মুগ্ধ টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার ওপর। সাহস করে মুগ্ধতার কথা বলেই ফেললেন নায়িকা বর্ষা। বর্ষা জানালেন তিনিও মাশরাফির একজন ভক্ত।

বুধবার দল গড়ার মাসখানেক পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের জার্সি উন্মোচন, থিম সং প্রকাশ ও অধিনায়কের নাম ঘোষণা করেন। বাংলাদেশ ওয়ানডে এবং টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ওই দলের ক্যাপ্টেন।

আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মিডিয়া ব্র্যান্ড অ্যামবাসেডর হয়েছেন জনপ্রিয় তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। সে উপলক্ষে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বসেছিলো তারকাদের জমজমাট মেলা।

‘নিঃস্বার্থ ভালোবাসা’ খ্যাত নায়িকা বর্ষা বলেন, একটি টিমের ক্যাপ্টেন সে টিমের জন্য বড় একটি বিষয়। আর তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মাশরাফির মতো ক্যাপ্টেন পেয়ে সত্যিই আজ আমরা আনন্দিত। মাশরাফির বিশ্বকাপ ও লাস্ট বিপিএল’র রেজাল্টগুলো পর্যালোচনা দেখলে বোঝা যায় তার সফলতা।

দলে পছন্দের খেলোয়াড় না পাওয়া নিয়ে মাশরাফির এক উক্তির জবাবে বর্ষা বলেন, মাশরাফির কিছুটা আক্ষেপ যে, দলে সে পছন্দের খেলোয়াড় পায়নি। কিন্তু আমার তা মনে হয় না, আমরা তোমার (মাশরাফি) মতো খেলোয়াড় পেয়ে খুব খুশি। সেইসাথে বর্ষা জানিয়ে দিলেন মাশরাফির ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তদের মধ্যে তিনিও তার একজন ভক্ত।

প্রথমবারের মতো কোনো দলের হয়ে প্রচার প্রচরণায় যুক্ত হলেন ড্যাসিং হিরো ও ব্যবসায়ী অনন্ত জলিল। বর্ষার মতোই তিনিও মাশরাফিতে তার মুগ্ধতার বয়ান করলেন পুরো অনুষ্ঠানে।

Reneta

নায়ক অনন্ত বলেন, সর্বশেষ ২০১২ ও ১৩ বিপিএল’এ মাশরাফির যে লিডারশিপ দেখেছি, তা ছিলো অসম্ভবকে সম্ভব করার মতো। তাই মাশরাফির সঙ্গে অনন্ত-বর্ষা পাশে থাকবে। সমর্থন দিয়ে যাবে।

সেসময় অনন্ত তার জনপ্রিয় ছবির ডায়লগ মাশরাফিকে বলার জন্য আমন্ত্রণ জানান। মাশরাফিও তার আমন্ত্রণে বলেন, ‘অসম্ভবকে সম্ভব করাই টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাজ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্তবিপিএল-২০১৫মাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

Environment TS

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

এপ্রিল ১৮, ২০২৬

হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ

এপ্রিল ১৮, ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বিশেষ বিশ্লেষণ

এপ্রিল ১৮, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT