চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের সঙ্গে মাশরাফী ও দুর্জয়ের নাম নিতে পরামর্শ তামিমের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের ক্রিকেটের একটা বড় ইস্যু সাকিব আল হাসান। জাতীয় দলের জার্সিতে নেই বহুদিন ধরে, তার দেশে ফেরা নিয়েও রয়েছে শঙ্কা। বিসিবির পূর্ববর্তী বোর্ডগুলো বরাবরই সাকিবকে ফেরানো নিয়ে আশ্বাস দিয়েছিলেন, তবে কার্যত কিছুই হয়নি। বর্তমান তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিও সাকিবকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন। তবে তামিম বললেন, সাকিব সম্পর্কিত যে কোনো আলোচনায় মাশরাফী বিন মোর্ত্তজা ও নাঈমুর রহমান দুর্জয়ের নামও যেন থাকে।

সাকিবের পাশাপাশি মাশরাফী এবং নাঈমুর রহমানও আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। দুজনেই দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। সাকিব দেশের বাইরে থাকলেও দুর্জয় জেলে এবং মাশরাফী একরকম গৃহবন্দি হয়ে আছেন। তিন ক্রিকেটারের পরিস্থিতি প্রায় একইরকম উল্লেখ করে তামিম পরামর্শ দিয়েছেন, গণমাধ্যমসহ সবাই যেন সাকিবের পাশাপাশি মাশরাফী ও দুর্জয়কেও সমান গুরুত্ব দেয়া হয়।

তমিম বলেন, ‘আমরা গত এক-দুই বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটার, নাম বললে সাকিবকে নিয়েই কথা বলছি। আমি অনুরোধ করবো এই প্রশ্নটা যখন করেন- আমাদের তিনজন ক্রিকেটার (সাবেক অধিনায়ক) মাশরাফী বিন মোর্ত্তজা, নাঈমুর রহমান দুর্জয় ও সাকিব আল হাসান একই ধরনের পরিস্থিতিতে আছে। আমার মনে হয় না এটা উচিত হবে এখানে বসে শুধু একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা।’

‘ওর (সাকিব) বিষয়টা আছে। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যে কোনো ধরনের সুযোগ-সুবিধা আমরা তাদেরকে স্বাগত জানাবো। আইনের যে বিষয়গুলো আছে, আমাদের প্রতিমন্ত্রীও বলেছেন আমরা নমনীয় হবো। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটে যেসব সহায়তা করতে পারি সেটা আমরা সবসময় করবো। আমরা তাদের স্বাগত জানাব যদি উনারা ওই সমস্যা সমাধান করে আসেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমদুর্জয়বিসিবিমাশরাফীলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত আসনের নারী এমপিরা শপথ নিলেন

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT