এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বৃহস্পতিবার সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় ক্রিকেটাররা এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আর সেখানেই পালন করছেন ঈদ। ঈদ উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যেম শুভোচ্ছা জানাতে ভুলেননি বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ-উল-আজহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইল। ঈদ মোবারক।’
ঈদের শুভাচ্ছে জানিয়ে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন,আমাদের কুরবানী কবুল করে নিন। আমিন।’
সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা লিখেছেন, ‘সকল দূরত্ব মুছে যাক, ত্যাগের আনন্দে প্রতিটি হৃদয় এক হোক। ঈদ মোবারক…।’
টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাবা ও স্ত্রীর সঙ্গে আলাদা দুটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’
নুরুল হাসান সোহান লিখেছেন, ‘হিংসা-বিদ্বেষ ভুলে ত্যাগের আনন্দে মেতে উঠুক প্রতিটি প্রাণ। ঈদ মোবারক।’
ঈদের দিন সকালে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তাকাব্বাল্লালাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক।’
তাওহীদ হৃদয় লিখেছেন, ‘কোরবানির ত্যাগ আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আপনজনদের সাথে কাটুক এই পবিত্র দিনটি। সবাইকে ঈদ-উল-আজহা’র শুভেচ্ছা। ঈদ মোবারক!’







