ফুটবল

মালদ্বীপ চ্যাম্পিয়নদের হারিয়ে শুরু বাংলাদেশ চ্যাম্পিয়ন কিংসের

বাংলাদেশের ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল দল মালদ্বীপের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলছে, মাঠে উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসকে হারিয়ে এএফসি কাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বুধবার রাতে ২-০ গোলের জয় তুলেছে তারা।

গত বছর এএফসি কাপে অভিষেকেও স্বরূপে জ্বলেছিল কিংসরা। মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫–১ গোলে বিধ্বস্ত করেছিল। তারপর অবশ্য টুর্নামেন্ট বাতিল হয়ে যায় মহামারীর ধাক্কায়।

রাজধানী মালের স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে কিংসরা প্রথম গোল পায় স্বাগতিকরা নিজেদের জালেই বল জড়িয়ে দিলে। পরে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড ব্রাজিলিয়ান রবসন দি সিলভা।

কিংসরা লিড পায় ম্যাচের ২৫ মিনিটে। মাজিয়া অধিনায়ক ইরফান প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে যেয়ে জড়িয়ে দেন নিজেদের জালেই।মালদ্বীপ চ্যাম্পিয়নদের হারিয়ে শুরু বাংলাদেশ চ্যাম্পিয়ন কিংসের

ম্যাচের ৩৮ মিনিটের ব্যবধান ২-০ করে কিংস। এবারও জড়িয়ে থাকলেন মাজিয়া অধিনায়ক। তার থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান বরসন।

মধ্যবিরতির পর ফিরে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে কিংস। তাতে ব্যবধান না বাড়লেও জয়ের পথ কঠিন হয়নি বাংলাদেশ চ্যাম্পিয়নদের।

শনিবার গ্রুপে নিজেদের পরের ম্যাচে ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে লড়বে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের কিংস শিষ্যরা। স্বদেশি মোহনবাগানের বিপক্ষে ২-০তে হেরে শুরু করেছে দলটি।

বিষয়:এএফসি কাপ-২০২১ বসুন্ধরা কিংস মাজিয়া স্পোর্টস মালদ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…