সমুদ্রঘেরা মালদ্বীপে মিলল বিরল পাহাড়ি পাখির সন্ধান
সমুদ্রবেষ্টিত নিচু দ্বীপরাষ্ট্র মালদ্বীপে উঁচু পাহাড়ে বসবাসকারী পাখির সন্ধান, মুলি দ্বীপে নতুন প্রজাতির উপস্থিতি ঘিরে পরিবেশবিদদের আগ্রহ

ছবি: সংগৃহীত
মালদ্বীপের পরিবেশ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইআরএ) গত ২০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির এম. অ্যাটলের মুলি দ্বীপে পাখিটির সন্ধান পাওয়া যায়।
ইআরএ জানায়, পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ও সংরক্ষণের উপযোগী এলাকা চিহ্নিত করতে ২০২৪ সালের ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এম. অ্যাটলে বিশেষ পরিবেশগত জরিপ পরিচালনা করা হয়। জরিপ চলাকালে মুলি দ্বীপের একটি কৃষি এলাকায় পাখিটির দেখা মেলে।
রুফাস-টেইলড রক থ্রাশ সাধারণত ইউরোপ, মধ্য ও দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং চীনের পাহাড়ি ও উঁচু অঞ্চলে বিচরণ করে। পাথুরে পাহাড় ও উচ্চভূমি এ প্রজাতির পাখির স্বাভাবিক আবাসস্থল।
তবে সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত মালদ্বীপে এমন পাহাড়ি পাখির উপস্থিতি অত্যন্ত অস্বাভাবিক। এ কারণে পাখিটির সন্ধান পাওয়াকে পরিবেশগত দিক থেকে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচনা করছে ইআরএ।
দেশটির জীববৈচিত্র্যের নথিতে নতুন এই সংযোজন মালদ্বীপের পাখিবৈচিত্র্য সম্পর্কে আরও জানার সুযোগ তৈরি করেছে।






