চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন: বুথ ফেরত জরিপে ‘এগিয়ে’ বিরোধী জোট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন-বিরোধী জোট

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে চরমভাবে পরাজিত করার দাবি করেছেন বিরোধী জোট প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

বুথ ফেরত জরিপ অনুসারে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ৪৭২টি আসনের মধ্যে বিরোধী জোট ৪৩৭টিতে জয় পেয়েছে। যদিও দেশটির জাতীয় নির্বাচন কমিশন ভোটের ফল নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

মালদ্বীপের নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে এশিয়ার দুই প্রভাবশালী দেশ ভারত ও চীন। বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন চীনপন্থী বলে পরিচিত এবং বিরোধী নেতা ইব্রাহিম মোহাম্মদ সোলিহর ভারত প্রীতি রয়েছে।

এ পর্যন্ত পর্যবেক্ষকদের বিশ্বাস ছিল, নির্বাচনে ইয়ামিনের পক্ষে কারচুপি করা হচ্ছে। ইয়ামিনের সরকারের বিরুদ্ধে বরাবরই রয়েছে ভিন্নমত দাবিয়ে রাখার অভিযোগ।

এমনকি নির্বাচনের ঠিক আগের দিন রাতেও বিরোধী জোটের সদর দপ্তরে পুলিশি অভিযান চালানো হয় ‘ঘুষপ্রদান এবং ভোট প্রক্রিয়া প্রভাবিত করা’র ঘটনার তদন্তের অংশ হিসেবে।

নির্বাচনে ৯২ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেন বিরোধী নেতা ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। বর্তমান প্রেসিডেন্টের থেকে ১৬ শতাংশ বেশি ভোটের ব্যবধানে তাদের জয় সুনিশ্চিত বলেও জানান তিনি।

Reneta

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্ট ইয়ামিনের প্রতি ইতোমধ্যে আহ্বানও জানিয়েছেন বিরোধী প্রার্থী।

এর আগে রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ করে দেশটির নির্বাচন কমিশন। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা থাকলেও জনগণের লম্বা লাইনের ফলে ৩ ঘণ্টা বাড়িয়ে তা ৭টা পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় কমিশন।

নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল জানতে অপেক্ষা করতে হতে পারে আরও এক সপ্তাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালদ্বীপমালদ্বীপ নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT