চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলা প্রত্যাহার ও পাঁচ দফা দাবিতে চাকরিপ্রার্থীদের নতুন কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
শিক্ষা
A A

পুলিশের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীরা৷

এছাড়া চলমান আন্দোলনকে বেগবান করতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আগামী ২৯ মার্চ বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গন্থাগার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), নীলক্ষেত মোড় ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিলের পর সমাবেশও করে আন্দোলনকারীরা।

Banglabid

কোটা সংস্কার আন্দোলনের দাবিতে গড়ে ওঠা ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকার এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় সহস্রাধিক ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থী৷

বিক্ষোভকারী কয়েকজন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছি। আমরা যে দাবি করছি, সেটা একটা পবিত্র দাবি৷ চলমান বাস্তবতায় এ কোটা সংস্কারের কোন বিকল্প নেই।

তারা বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর সেদিন (১৪ মার্চ) টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে ৷মামলা দিয়েছে। আমরা ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করছি  ৷সুতরাং মামলা দিয়ে এ আন্দোলনকে থামানো যাবে না।‘তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করে লাখো তরুণকে হতাশার হাত থেকে মুক্তি দিন।’

Reneta

আন্দোলনকারীদের দাবিগুলো হচ্ছে- কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে কমিয়ে আনতে হবে ৷ কোটায় প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদ গুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে৷ চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না৷ কোটার কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না ৷ চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও বয়সসীমা করতে হবে ৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটাকোটা সংস্কারচাকরিপ্রার্থীলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ঢাবিতে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, ক্লাস বর্জন

পরবর্তী

বৈশাখে বিশেষ কালেকশন নিয়ে আড়ং

পরবর্তী

বৈশাখে বিশেষ কালেকশন নিয়ে আড়ং

পরিবার ও অতিথি ছাড়াই বিয়ে, সময় লাগলো ২ মিনিট!

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT