চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারি করোনা: অস্বচ্ছল শিল্পীদের পাশে অনন্ত জলিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
বিনোদন
A A

করোনার প্রভাবে স্থবির অবস্থা বিরাজ করছে সবখানে। কাজ নেই। ঘরবন্দি সকলে। এতে করে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা সাধারণ মানুষের পাশাপাশি আর্থিক সংকটে পড়ছে অনেক অস্বচ্ছল অভিনয় শিল্পী।

উদ্ভূত এই পরিস্থিতিতে একজন শিল্পী ও চলচ্চিত্রের লগ্নিকারক হিসেবে তুলনামূলক অস্বচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন অনন্ত জলিল।

আলোচিত এ তারকা এফডিসিতে অস্বচ্ছল শিল্পীদের জন্য নিজ উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছেন। রবিবার দুপুরে মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন অনন্ত জলিল।

‘নিঃস্বার্থ ভালোবাসা’র নায়ক ও প্রযোজক অনন্ত জলিল জানান, ২৬ মার্চ (বৃহস্পতিবার) আমরা অস্বচ্ছল শিল্পীদের মাঝে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করবো এফডিসিতে।

তিনি বলেন, পরিচালক-প্রযোজক  এবং শিল্পী সমিতি একই দিনে এফডিসিতে দুটি আলাদা আলাদা ভেন্যু থেকে এই কার্যক্রমের আয়োজন করছে। আমি দুটি অনুষ্ঠানে উপস্থিত থেকে বর্তমান এই করুণ পরিস্থিতিতে জরুরি সেবা দেয়ার চেষ্টা করবো।

তুলনামূলক অস্বচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ানোর কার্যক্রমে প্রযোজক পরিবেশক সমিতি ও শিল্পী সমিতি অবগত। বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলএফডিসিপরিচালক সমিতিলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর ইইউর নিষেধাজ্ঞা

মে ১২, ২০২৬
ছবি: সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন (বায়ে), সভাপতি ওমর ফারুক চৌধুরী (ডানে)।

জেদ্দায় নোয়াখালী সমিতির নির্বাচন: সভাপতি ওমর, সাধারণ সম্পাদক জাকির

মে ১২, ২০২৬

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

মে ১২, ২০২৬

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT