চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয় পেতে দেখতে পারেন যে ১০ সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
বিনোদন
A A

৩১ অক্টোবর মঙ্গলবার হ্যালোইন উৎসব। পাশ্চাত্য ও প্রাচ্যে মৃত আত্মাদের স্মরণে পালিত হয় এ দিবস। এই দিনে নানারকম ভৌতিক সাজে সেজে উঠে মানুষ। ক্রিসমাসের আগে আমেরিকার বড় উৎসব। এই দিবসে যাদের ভূত সেজে বের হওয়ার সুযোগ নেই, তারা অনেকেই বাড়িতে বসে ভূতের সিনেমা দেখতে ভালোবাসেন। এক নজরে দেখে নিন হ্যালোইনে দেখার মতো কালজয়ী কিছু ভৌতিক ছবির তালিকা।

সাইকো (১৯৬০): আলফ্রেড হিচকক পরিচালিত এই ছবির গল্প ম্যারিয়ে ক্রেন নামের এক মহিলাকে ঘিরে। একটা নতুন জীবন শুরু করতে উনি বেটস মোটেলে থাকতে যান। প্রথমে যায়গাটি অস্বাভাবিক না লাগলেও একদিন তার জীবন পাল্টে যায়।

দ্য টেক্সাস চেইন স মাসাক্রে (১৯৭৪): টোব নুপার পরিচালিত এই ছবির গল্প পাঁচ বন্ধুকে ঘিরে। গ্রামে দাদুর বাড়িতে ছুটি কাটাতে গিয়ে তারা একজন খুনির পাল্লায় পড়ে। এই খুনি এবং তার পরিবার আবার নরখাদক ।

দ্য শাইনিং (১৯৮০): স্টানলে কুব্রিক পরিচালিত এই ছবিটি সাইকোলজিক্যাল হরর ছবি। ছবির গল্প জ্যাক টরেন্স‚ তার স্ত্রী ওয়েন্ডি এবং পুত্র ড্যানি কে ঘিরে। দ্যা ওভারলুক হোটেলে কেয়ারটেকারের চাকরি পেয়ে হোটেলে থাকতে এসে পুরো পরিবার কিছু অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হতে থাকে।

হ্যালোইন (১৯৭৮): জন কার্পেন্টার পরিচালিত এই ছবির গল্প একজন মানসিক বিকারগ্রস্ত খুনি ঘিরে যে ছোটবেলায় নিজের ছোট বোনকে খুন করে। পরে সে পালিয়ে যায়। এরপর একজন কিশোরী এবং তার বন্ধুদের ফলো করে তাদের মেরে ফেলার জন্য ।

দ্য এক্সরসিস্ট (১৯৭৩–২০০৫): উইলিয়াম ফ্রায়েডকিন পরিচালিত এই ছবির গল্প জর্জটাউনের অদ্ভুত কিছু ঘটনা নিয়ে। ঘটনাগুলো ঘটার ফলে ১২ বছরের রেগান ম্যাকনেলের ব্যক্তিত্ব ধীরে ধীরে সম্পূর্ণ পাল্টে যায়।

Reneta

ইট: ২০১৭ সালের সাড়া জাগানো ভৌতিক ছবি ‘ইট’। ছবিটি শুধু দর্শকদের নয়, কাঁপিয়েছে বক্স অফিসও। উদ্বোধনী দিনে এটি আয় করে রেকর্ড ৫ কোটি ৪ লাখ মার্কিন ডলার, যা হরর ছবির ইতিহাসে সর্বোচ্চ। ছবিটি পুরো বিশ্বে আয় করেছে ৭০১.৭ মিলিয়ন ডলার। নির্মাণ করেছেন অ্যান্ডি মুশিয়েটি।

ইট চ্যাপ্টার টু: ‘ইট’-এর সিকুয়েল ‘ইট চ্যাপ্টার টু’। ১৯৮৬ সালে প্রকাশ পাওয়া স্টিফেন কিংয়ের উপন্যাস ‘ইট চ্যাপ্টার টু’- নিয়ে ছবিটি নির্মাণ করেছেন অ্যান্ডি মুশিয়েটি। ‘ইট’ ছবিতে প্রথমবার পেনিওয়াইজের সঙ্গে একটি ছোট শহরের সাত শিশুর সাক্ষাৎ হয়। আর ‘ইট চ্যাপ্টার টু’-তে সে শিশুরাই বড় হয় এবং তারা তাদের ছেলেবেলার সেই ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয়।

ওয়ার্ল্ড ওয়ার জি: ব্র্যাড পিট প্রযোজিত ও অভিনীত জোম্বি অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ওয়ার্ল্ড ওয়ার জি’। গতানুগতিক জোম্বি সিনেমা থেকে কিছুটা আলাদা। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৫৪০ মিলিয়ন ডলার।

দ্য মামি: ১৯৯৯ সালের অ্যাকশন-হরর ছবি ‘দ্য মামি’। ছবিটি পুরো বিশ্বে আয় করেছে ৪১৫,৯ মিলিয়ন ডলার। স্টিফেন সোমারস পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ব্রেন্ডন ফ্রেজার, রাচেল ওয়েইজ, জন হান্না, আর্নল্ড ভসলু, জোনাথন হাইডে এবং কেভিন জে ও’কনর।

দ্য মামি রিটার্ন্স: ‘দ্য মামি’র সিকুয়েল ‘দ্য মামি রিটার্ন্স’ পুরো বিশ্বে আয় করেছিল ৪৪৩.২ মিলিয়ন ডলার। ব্রেন্ডন ফ্রেজার, রাচেল ওয়েইজ, জন হান্না, আর্নল্ড ভসলু, ওডে ফেহর, প্যাট্রিসিয়া ভেলাস্কেজ এবং ডোয়াইন জনসন অভিনীত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি হরর ফিল্মটি পরিচালনা করেছেন স্টিফেন সোমারস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইট চ্যাপ্টার টুওয়ার্ল্ড ওয়ার জিদ্য এক্সরসিস্টদ্য মামিদ্য মামি রিটার্ন্সদ্য শাইনিংলিড বিনোদনসাইকোহ্যালোইন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT