ফুটবল

ভিনিসিয়াসের জোড়া গোলে বায়ার্নকে রুখল রিয়াল

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিয়াস গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিয়াস গোল করে উদযাপন করছেন, ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রোমাঞ্চকর এক সেমিফাইনালের দেখা মিলল চ্যাম্পিয়ন্স লিগে। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের লক্ষ্যভেদে বায়ার্ন মিউনিখকে ২-২ গোলে রুখে দিয়ে প্রথম লেগ পার করেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোলে লস ব্লাঙ্কোসদের ত্রাতা ভিনিসিয়াস জুনিয়র।

আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে ২৪ মিনিটে লিড পায় রিয়াল। টনি ক্রুসের রক্ষণচেরা পাসে বল নিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস ডানপায়ের শটে বল জালে জড়ান।

বিরতির পর কনরাড লামিয়েরের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের লক্ষ্যভেদে বায়ার্নকে সমতায় ফেরান লেরয় সানে। চার মিনিট পর স্পটকিকে বাভারিয়ানদের এগিয়ে দেন হ্যারি কেন। ডি-বক্সের ভেতর জামাল মুসিয়ালাকে ফাউল করেছিলেন লুকাস ভাসকুয়েজ।

দমে না যাওয়া রিয়াল ৮৩ মিনিটে ভিনিসিয়াসের স্পটকিকে সমতা টানে। ডি-বক্সের ভেতর রদ্রিগোকে বাজেভাবে ফাউল করেন কিম মিন-জায়ে। রেফারি পেনাল্টির সংকেত দেন।

বিষয়:আলিয়াঞ্জ অ্যারেনা চ্যাম্পিয়ন্স লিগ বায়ার্ন মিউনিখ ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…