চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিএআরে নাখোশ মরিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১০, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
নাখোশ মরিনহো তার দলের খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরি আ’র গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার রাতে ফিওরেন্টিনার মুখোমুখি হয়েছিল রোমা। ২-০ গোলে হেরে লিগ টেবিলের ৬ নম্বরে নেমে গেছে হোসে মরিনহোর দল। হারের চেয়েও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির একটি পেনাল্টির সিদ্ধান্ত বেশি ভাবাচ্ছে রোমার ৫৯ বর্ষী পর্তুগিজ কোচকে। ক্ষোভ জানিয়ে এমন সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছেন তিনি।

‘ব্যাখ্যা চাই। অনেকদিন ধরেই ব্যাখ্যার অপেক্ষা করছি। হারের পেছনে দুটো ব্যাখ্যা আছে। বৃহস্পতিবারের ম্যাচের পর খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে অনেক ক্লান্ত। অন্যদিকে ওরা পুরো সপ্তাহজুড়ে প্রস্তুতি নেয়ার সুযোগ পেয়েছে।’

‘কিন্তু বান্টি অব লিভার্নোর কাছ থেকে পেনাল্টির ব্যাখ্যা শুনতে চাই। ফুটেজ দেখেছি, এটা কেনো ফাউলও হয়নি। রেফারি এতো কাছে থাকার পরও পেনাল্টি দেননি। ভিএআর রুমে বসে মি. বান্টি পেনাল্টি আবিষ্কার করে ফেললেন!’

‘পেনাল্টির বিষয়টি বাদ দিলে আজ ফিওরেন্টিনা বেশি শক্তিশালী ছিল। ওরা পূর্ণ মনোযোগ দিয়ে খেলেছে, ওদেরই জেতার কথা। কিন্তু আমরা এই তিন পয়েন্ট নিয়ে ভাবছি না। এমন অনেক ঘটনা ঘটেছে পুরো মৌসুমজুড়ে, সেগুলোর ব্যাখ্যা চাই।’

আর্তেমিও ফ্রাঞ্চি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে ঘটে পেনাল্টির সেই ঘটনা। ফিওরেন্টিনা স্ট্রাইকার নিকোলাস গঞ্জালেসকে বক্সের ভেতর ফাউল করেন রোমা ডিফেন্ডার রিক কার্সদর্প। অনফিল্ড রেফারি পেনাল্টির ইঙ্গিত না দিলেও ভিডিও রেফারির সিদ্ধান্তে সেটা পেনাল্টি ঘোষিত হয়।

স্পটকিকে নিকোলাস গোল করে এগিয়ে দেন ফিওরেন্টিনাকে। পরে অবশ্য এগারো মিনিটের মাথায় আরও একটি গোল হজম করে মরিনহোর দল। ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ অবস্থানে আছে রোমা।

ট্যাগ: ফিওরেন্তিনাভিএআরমরিনহোরোমালিড স্পোর্টসসিরি’আ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুষ্টিয়ায় ট্রিপল মার্ডার: ৩ আসামীর আমৃত্যু, ৮ জনের যাবজ্জীবন 

পরবর্তী

শ্রীলঙ্কার অনুশীলন ম্যাচে বৃষ্টির বাগড়া

পরবর্তী
শ্রীলঙ্কার অনুশীলন ম্যাচে বৃষ্টির কারণে খেলা বন্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার অনুশীলন ম্যাচে বৃষ্টির বাগড়া

বাংলাদেশ ও মিয়ানমার প্রতিনিধির বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসন: আসিয়ানকে প্রভাবিত করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT