চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো কাজের অভ্যাস আরও বাড়াতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
বিনোদন
A A

পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে উঠলো তুখোড় অভিনেতা ফজলুর রহমান বাবুর হাতে। বুধবার ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তাকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার পেয়ে অভিভূত দাপুটে এ অভিনেতা। তিনি তার অনুভূতি জানালেন চ্যানেল আই অনলাইনের কাছে…

বাংলাদেশে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার। অভিনেতা হিসেবে এই প্রাপ্তি যে কত আনন্দের তা বলে শেষ করা যাবে না। ভালো ভালো কাজগুলো এভাবে সরকারীভাবে স্বীকৃতি দিলে আমরা শিল্পীরা উৎসাহিত হই। ‘বিশ্বসুন্দরী’র জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে আমাকে পুরস্কার দেয়া হয়েছে। এই নিয়ে পঞ্চমবারের মত এই পুরস্কারটি পেলাম।

সিনেমার টিমের প্রত্যেক সদস্যদের পাশাপাশি জুরিবোর্ডে যারা ছিলেন প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ। সেই সঙ্গে সরকারের কাছে কৃতজ্ঞতা।

ভালো কাজের জন্য যেহেতু এমন স্বীকৃতি দেয়া হচ্ছে সে কারণে আমাদের ভালো কাজের অভ্যাস বাড়াতে হবে। খারাপ কনটেন্টের ভিউ কমাতে হবে আরও বেশি বেশি ভালো কাজ করতে হবে। দর্শকদেরও সচেতনতা প্রয়োজন। মন্দ কাজটি যেন দর্শক ফিরিয়ে দেয় সেটি দর্শকদের দায়িত্ব।

এজন্য নির্মাতা ও সংশ্লিষ্ঠদের আরও বেশি বেশি ভালো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। তবে এখন যে ভালো কাজের জোয়ার চলছে এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের অনেক ভালো ভালো শিল্পী আছেন যাদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে আরও বেশি বেশি দর্শকদের পছন্দমতো কাজ উপহার দিতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়জাতীয় চলচ্চিত্র পুরস্কারফজলুর রহমান বাবুবাবুবিশ্বসুন্দরীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT